Tuesday, September 15, 2026
31 C
Dhaka

বাংলাদেশের মাথাপিছু জলবায়ু ঋণ ৮০ ডলার

বাংলাদেশের প্রতি নাগরিকের ওপর জলবায়ুজনিত ঋণের বোঝা দাঁড়িয়েছে প্রায় ৮০ ডলার, যা স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) গড়ের তুলনায় তিন গুণেরও বেশি। সোমবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেএ) ও চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত এক আলোচনায় এ তথ্য জানানো হয়।

চেঞ্জ ইনিশিয়েটিভ বিশ্বের ৫৫টি স্বল্পোন্নত দেশের জন্য একটি “জলবায়ু ঝুঁকি ঋণ সূচক” (Climate Debt Vulnerability Index) তৈরি করেছে। এই সূচক অনুযায়ী, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষতির ভারে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। সংস্থাটি জানিয়েছে, এই সূচক ভবিষ্যতে বৈশ্বিক জলবায়ু আলোচনায় উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর মধ্যে ঋণসংকট ও ক্ষতিপূরণবিষয়ক বিতর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চেঞ্জ ইনিশিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন খান বলেন, “স্বল্পোন্নত দেশগুলো বৈশ্বিক উষ্ণায়নের মাত্র ৩ দশমিক ৩ শতাংশের জন্য দায়ী হলেও এর ৭০ শতাংশ ক্ষতির ভার এই দেশগুলোকেই বহন করতে হচ্ছে।” তিনি জানান, জলবায়ু তহবিল থেকে প্রাপ্ত অর্থের ৯৫ শতাংশই ঋণ, মাত্র ৫ শতাংশ অনুদান। “অর্থাৎ, উন্নত দেশগুলোর সৃষ্ট জলবায়ু বিপর্যয়ের দায় আজ দরিদ্র দেশগুলো ঋণ নিয়ে পরিশোধ করছে,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ প্রতি বছর প্রায় ৭ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ে। পাশাপাশি, বায়ু দূষণের কারণে দেশের মানুষের গড় আয়ু ৭ বছর পর্যন্ত কমে যাচ্ছে। এ অবস্থায় আমাদের জলবায়ু আলোচনায় প্রাকৃতিক সুরক্ষা, অক্সিজেন ও পানির ন্যূনতম প্রাপ্যতা—এই মৌলিক বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরতে হবে।”

জাকির হোসেন খান বলেন, “এখনই আমাদের ঋণ মওকুফের দাবি তুলতে হবে। বিশ্বব্যাংকসহ বহুপাক্ষিক ব্যাংকগুলোকে যৌথভাবে একটি ‘আর্থিক সংহতি তহবিল’ (Financial Solidarity Fund) গঠন করতে হবে। দূষণকারী দেশ ও শিল্পগুলোর ওপর কার্বন কর আরোপ করতে হবে এবং জলবায়ু তহবিলের নতুন উৎস খুঁজে বের করতে হবে।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img