Monday, September 21, 2026
26 C
Dhaka

রংপুরে ছাত্র আন্দোলনে শিক্ষক-অভিভাবকদের দৃপ্ত সংহতি

আন্দোলনে গতি ফেরে, শিক্ষার্থীদের জামিনে মুক্তি, ন্যায়বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি

রংপুরে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের ২ আগস্ট এক নতুন মাত্রা যোগ হয়। শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে রাস্তায় নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা। এর প্রভাবে সরকারের ওপর চাপ বাড়ে, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল দুর্বল হয় এবং গণগ্রেফতার অভিযান থেকে সরে আসে প্রশাসন। আদালত থেকে একে একে মুক্তি পেতে থাকেন গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা।

এই ধারাবাহিকতায় গত বছরের ১ আগস্ট জামিনে মুক্তি পান রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আলফি শাহরিয়ার মাহিম (১৬)। শহীদ শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে পরিকল্পিতভাবে তাকে আসামি করা হয়েছিল বলে অভিযোগ উঠে। পরদিন আরও ৯ শিক্ষার্থী জামিনে মুক্তি পান, যাদের মধ্যে দুইজন ছিলেন এইচএসসি পরীক্ষার্থী।

শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ২ আগস্ট সকাল ১১টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। ব্যানার হাতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল ও পদযাত্রা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা সরাসরি অংশগ্রহণ করেন এবং আন্দোলনের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান। তারা আবু সাঈদসহ নিহতদের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন।

শিক্ষার্থীরা দাবি করেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলনের জবাবে রাষ্ট্রীয় বাহিনী ও সরকারদলীয় সংগঠনগুলো ভয়ঙ্কর হামলা চালিয়েছে। পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সম্মিলিত আক্রমণে তারা মারধর, গ্রেপ্তার এমনকি গুলির শিকার হয়েছেন।

শিক্ষকদের পক্ষে অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, “আবু সাঈদের লাশ রাতারাতি দাফন করার যে চেষ্টা করা হয়েছে, তা পাকিস্তানি শাসনামলের বর্বরতা মনে করিয়ে দেয়।” তিনি বিচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, রাষ্ট্রীয় বাহিনী জনগণের অর্থে চলে, অথচ তা এখন জনগণের বিপক্ষে ব্যবহৃত হচ্ছে।

এদিকে, ১ আগস্ট বিকেলে বেরোবি ক্যাম্পাসে শিক্ষকেরা নীরব মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। এতে অন্তত ৪৫ জন শিক্ষক অংশ নেন। তারা ন্যায্য দাবি আদায়ে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং বলেন, নিরাপদ, সহনশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

প্রতিবাদে অংশ নেওয়া অভিভাবকরা বলেন, “আমাদের সন্তানরা যখন রাস্তায়, তখন আমরাও ঘরে থাকতে পারি না। আমরা তাদের পাশে আছি, থাকবো।”

সমাবেশ শেষে প্রবল বৃষ্টির মধ্যেও পার্কমোড় থেকে শুরু হয় মিছিল। শহরের প্রধান সড়কজুড়ে প্রতিধ্বনিত হয় বিক্ষোভ, প্রতিরোধ আর আশার স্লোগান।

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img