Wednesday, July 22, 2026
26.9 C
Dhaka
No menu items!

শুধু আ.লীগ করার কারণে যেন বিচার না হয় : ট্রাইব্যুনালে আমির হোসেন

মানবতাবিরোধী অপরাধের মামলায় শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণেই যেন বিচার না হয়—এমন আবেদন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষ হওয়ার পর তিনি এই আর্জি জানান। মামলাটি গত জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগের ভিত্তিতে করা হয়েছে।

এদিন বেলা ১১টা ৫ মিনিটে বিচারিক কার্যক্রম শুরু হয়। প্রথমে প্রসিকিউটর মিজানুল ইসলাম হানিফসহ চারজনের বিরুদ্ধে প্রাথমিক বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, জুলাই-আগস্টে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করা হয়, যার সুনির্দিষ্ট প্রমাণ হাতে রয়েছে। পাশাপাশি পলাতক অবস্থায় থাকা আসামিদের বিচারের বিধানও আওয়ামী লীগ সরকারই প্রণয়ন করেছিল বলে মন্তব্য করেন তিনি।

প্রসিকিউশনের বক্তব্যের পর ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেন, তাদের রাজনৈতিক পরিচয় যেন বিচারপ্রক্রিয়ায় প্রভাব ফেলে এমন পরিস্থিতি না হয়। তিনি বলেন—“আমরা (আসামিরা) আওয়ামী লীগ করি। তাই শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে যেন বিচার না হয়।”

জবাবে ট্রাইব্যুনাল বলেন, এখানে ন্যায়বিচারই মুখ্য। কোনো নির্দোষ ব্যক্তি যাতে বিচারহীন না হন, সেটাই লক্ষ্য। অভিযুক্তদেরও ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। তাই শঙ্কার কোনো কারণ নেই।

এ মামলায় মোট ৩৮ জন সাক্ষীকে তালিকাভুক্ত করা হয়েছে—যাদের মধ্যে শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী, আহত, আন্দোলনকারী, সাংবাদিক, পুলিশ কর্মকর্তা, তদন্ত কর্মকর্তা এবং বিশেষজ্ঞ সাক্ষী রয়েছেন। প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনে তা আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।

হানিফের সঙ্গে পলাতক অবস্থায় থাকা অন্য আসামিরা হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তাদের বিরুদ্ধে হত্যাসহ তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

গত ২০২৪ সালের জুলাই-আগস্ট গণআন্দোলনে কুষ্টিয়ায় ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করা হয়—এমন অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিলে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে আসামিরা পলাতক থাকায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচারিক প্রক্রিয়া এগিয়ে চলছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img