Sunday, April 19, 2026
34 C
Dhaka

চাঁদাবাজি নিয়ন্ত্রণে প্রয়োজনে ডিটেনশন আইনের প্রয়োগ: পুলিশ সদরদপ্তরের বৈঠকে কঠোর নির্দেশনা

সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সহিংসতা বৃদ্ধি পাওয়ায় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে পুলিশ। প্রচলিত আইনের পাশাপাশি প্রয়োজন হলে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ (ডিটেনশন আইন) প্রয়োগের কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

মঙ্গলবার বিকেলে পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ৬৪ জেলার পুলিশ সুপার, সব রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার এবং আইজিপি বাহারুল আলম ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

পুলিশ জানায়, কেউ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে ভয় পেলে, পুলিশ নিজে বাদী হয়ে মামলা করবে। চাঁদার অর্থসহ হাতেনাতে গ্রেপ্তার হলে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হবে। প্রয়োজনে ডিটেনশন আইনের ৩(২) ধারা প্রয়োগ করে জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক রাখা হবে। মহানগর এলাকায় হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে।

সম্প্রতি পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ড এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নৃশংসতার ভিডিও জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এর প্রেক্ষিতে ‘চিরুনি অভিযান’ পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আইজিপি বাহারুল আলম জানান, “চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হয়েছে। কেউ মামলা না করলে পুলিশ নিজেই মামলা করবে এবং দ্রুত বিচার আইনে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ডিটেনশন আইনের কথাও বলা হয়েছে।”

পুলিশ কর্মকর্তারা জানান, রাজনৈতিক বিবেচনা নয়—চাঁদাবাজদের আইনের আওতায় আনতে সবাইকে গ্রেপ্তার করা হবে। জেলা পর্যায়ে তাদের অপরাধের ইতিহাস সংগ্রহ, গোয়েন্দা তথ্য যাচাই এবং অভিযানের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে।

বিশেষ ক্ষমতা আইনে যেসব অপরাধের কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে—রাষ্ট্র বা জননিরাপত্তা বিঘ্ন, সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি, আইনের শাসনকে বাধাগ্রস্ত করা, অর্থনৈতিক ও আর্থিক ক্ষতি করা এবং বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট করার মতো কার্যকলাপ।

আইন অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা বাধ্যতামূলক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বৈঠকেও চাঁদাবাজদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সূত্র জানিয়েছে।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img