Saturday, December 13, 2025
17 C
Dhaka

জুলাই স্মৃতি জাদুঘরে তথ্যচিত্র দিল সুপ্রিম কোর্ট

গত বছরের ৫ আগস্ট অনুষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর সময় রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে হামলা-ভাঙচুরের ঘটনা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ সংরক্ষণের জন্য হস্তান্তর করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বুধবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের গণতান্ত্রিক বিকাশ ও রাজনৈতিক চেতনার ধারায় একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত। ওইদিন ছাত্রসমাজ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশব্যাপী গণআন্দোলনের সূচনা ঘটে, যা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছড়িয়ে পড়ে। সেই উত্তাল প্রেক্ষাপটে প্রধান বিচারপতির সরকারি বাসভবনও অঘটনের বাইরে থাকেনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্দোলনের উত্তেজনাপূর্ণ পরিবেশে বাসভবনের কিছু অংশে অনাকাঙ্ক্ষিত ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এসব বাস্তবতা দলিলবদ্ধ করতে তথ্যনির্ভর একটি ভিডিও ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। সুপ্রিম কোর্ট মনে করে, এই তথ্যচিত্র কেবল একটি ঘটনার চিত্রায়ণ নয়—বরং সময়ের প্রেক্ষিতে গণচেতনাকে ধারণকারী ইতিহাসের এক জীবন্ত অধ্যায়।

সুপ্রিম কোর্টের মতে, ঐদিনের ঘটনাকে বিচ্ছিন্ন কোনো অপ্রীতিকর পরিস্থিতি হিসেবে না দেখে, সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট, বিচার বিভাগ নিয়ে জনগণের প্রত্যাশা এবং দীর্ঘদিনের অসন্তোষের প্রতিফলন হিসেবেই দেখা উচিত।

প্রামাণ্য দলিল হিসেবে তথ্যচিত্রটি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, “সুপ্রিম কোর্ট আশা করে, জাদুঘর কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ দলিল যথাযথ গুরুত্বসহকারে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা নেবে।”

এদিকে, ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর বর্ষপূর্তিতে আগামী ৫ আগস্ট গণভবনে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা রয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

spot_img

আরও পড়ুন

ঐশ্বরিয়ার পর একই কারণে এবার আদালতে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান এবার আদালতে গেছেন নিজের পরিচয়...

কঠিন সময় পেরিয়ে রাজ নিধুমুরুর সঙ্গে নতুন জীবনে সামান্থা

টলিউড তারকা সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে...

২৩ ছক্কার ঝড়, ৮১ বলে এডওয়ার্ডসের ২২৯

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি লিগে রোমাঞ্চকর এক ইনিংস খেললেন নেদারল্যান্ডস জাতীয়...

টপ চার্টে এআই গান, বিপাকে স্পটিফাই!

সংগীত জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড় আরও তীব্র হচ্ছে। মানুষের...

এক ইনিংসে ৭ উইকেট—টি–টোয়েন্টি ক্রিকেটে আলী দাউদের নতুন অধ্যায়

টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন বাহরাইনের ডানহাতি পেসার...

হৃদয়–নদীর সুরে নতুন আবেগ ‘তুমিহীনা’

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী নিয়ে এলেন নতুন আবেগঘন...

হাসপাতালে হাদির খোঁজ নিলেন জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য...

চাকরি বিধিমালার দাবিতে অচল মেট্রো রেল

দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি...

শিশুশিল্পীর আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠল মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান

দেশের আধুনিক ও শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড...

হাসপাতালে সংকটজনক ওসমান হাদি, হামলাকারী শনাক্তে তৎপর পুলিশ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব...

রোহিঙ্গা ভাষার চলচ্চিত্র ‘লস্ট ল্যান্ড’ রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে সেরার পুরস্কার জিতল

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পঞ্চম রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের...

বাবা হলেন অভিনেতা অপূর্ব

তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বাবা হয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি...

দশ দিনের আবেদনের সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য দেশি...

গণভোটের প্রার্থী আমি’—ঢাকা-১০ এ আসিফ মাহমুদের বার্তা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ...
spot_img

আরও পড়ুন

ঐশ্বরিয়ার পর একই কারণে এবার আদালতে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান এবার আদালতে গেছেন নিজের পরিচয় ও অধিকার রক্ষার দাবিতে। কোনো ফৌজদারি মামলা নয়—এবার তাঁর অভিযোগ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার...

কঠিন সময় পেরিয়ে রাজ নিধুমুরুর সঙ্গে নতুন জীবনে সামান্থা

টলিউড তারকা সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা চলছে। কয়েক দিন আগেই নির্মাতা রাজ নিধুমুরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এর আগে...

২৩ ছক্কার ঝড়, ৮১ বলে এডওয়ার্ডসের ২২৯

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি লিগে রোমাঞ্চকর এক ইনিংস খেললেন নেদারল্যান্ডস জাতীয় দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। মাত্র ৮১ বলে অপরাজিত ২২৯ রান তুলে দুর্দান্ত এক রেকর্ডগড়া ঝড়...

টপ চার্টে এআই গান, বিপাকে স্পটিফাই!

সংগীত জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড় আরও তীব্র হচ্ছে। মানুষের গাওয়া গান নয়—এবার আন্তর্জাতিক টপ চার্ট দখল করছে এআই–জেনারেটেড গান। সেই সঙ্গে বাড়ছে অনুকরণ ও...
spot_img