Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

বরেণ্য সাংস্কৃতিক সংগঠক রণজিৎ রক্ষিতের ৭২তম জন্মদিন পালন

 

ইভান পাল 

চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে একটি নাম প্রায় প্রতি মূহুর্তেই উচ্চারিত হয়, প্রত্যেক সংস্কৃতি কর্মী, সাংস্কৃতিক সংগঠকরা যাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি — রণজিৎ রক্ষিত।।

সংস্কৃতির পালকজুড়ে রঙিন এক মুহূর্তের জ্বলজ্বলে নাম বরেণ্য সাংস্কৃতিক সংগঠক  রণজিৎ রক্ষিত। 

যিনি এ পরিমন্ডলে উল্লেখযোগ্য সময় অতিক্রান্ত করেছেন শিল্পের বিভিন্ন শাখায়। চট্টগ্রামের আবৃত্তিশিল্পকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়। তাঁকে বলা হতো আবৃত্তির জাদুকর।।  একি সাথে তিনি কাজ করেছেন মঞ্চ নাটকে, আবার অভিনয়ও করেছেন বেশ কয়েকটি টেলিফিল্মে।।

যার প্রতিটি ক্ষেত্রেই কুড়িয়েছেন অসংখ্য শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা।।  

তিনি বোধন আবৃত্তি স্কুলের আমৃত্যু অধ্যক্ষ ছিলেন। দীর্ঘ একযুগেরও বেশি সময় বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র  সভাপতির দায়িত্ব পালন করেন । তাঁর প্রাণান্ত প্রেরণায় আজ বোধন সর্বমহলে প্রশংসিত পরিচিত এক অধ্যায়।

এছাড়া মৃত্যুর আগে তিনি ছিলেন জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রাম’র কার্যকরী পরিষদের প্রথম সহ-সভাপতি।। 

আজ ১০ জানুয়ারি, শুক্রবার তাঁর ৭২ তম জন্মবার্ষিকী। আবৃত্তিশিল্প ও সংস্কৃতির ইতিহাসে এ মহান ব্যক্তিত্বের জন্মদিন উদযাপন করেছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।

এদিন সকালে বোধন আবৃত্তি স্কুল এর প্রশিক্ষণ স্থান অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় ও কলেজে রণজিৎ রক্ষিতের সহধর্মিনী দীপ্তি রক্ষিত বোধন রূপকার ও সংস্কৃতির এ প্রাণের মানুষের জন্মদিনের কেক কেটে এক আবেগময় আবহে আপ্লুত হন।।

এসময় বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম’র সভাপতি সোহেল আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল সোহেল, প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল, অনুষ্ঠান সম্পাদক মৃন্ময় বিশ্বাস, অর্থ সম্পাদক অনুপম শীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, দপ্তর সম্পাদক পল্লব গুপ্ত, সদস্য পার্থ বড়ুয়া, শুভাশীষ পাল অর্ক, জসিম উদ্দিন, সাজ্জাদ হোসেনসহ বোধনের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত সকলে বোধনের এ প্রাণপুরুষের সাথে নিজেদের স্মৃতিগুলো তুলে ধরেন এবং বরেণ্য এ শিল্পীকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে সবার সহযোগিতা কামনা করেন। পরে তাঁকে উৎসর্গ করে আবৃত্তি করেন বোধনের আবৃত্তিশিল্পীরা।

 বাংলাদেশের বরেণ্য আবৃত্তিশিল্পী আবৃত্তির জাদুকর রণজিৎ রক্ষিত ১৯৪৮ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা বিপ্লবী যতীন্দ্রমোহন রক্ষিত ও মা রানি রক্ষিত। ষাটের দশকে নিয়মিত আবৃত্তিচর্চার পাশাপাশি নাট্য আন্দোলনেও সম্পৃক্ত ছিলেন তিনি। ১৯৬৫ সালে শিক্ষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় পাকিস্তানি শাসকগোষ্ঠীর কুনজরে পড়েন এবং কারাবরণ করেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংগ্রাম সহায়ক সমিতির সদস্য ছিলেন। 

স্বাধীনতাত্ পরবর্তী বাংলাদেশের প্রথম পথনাটক গণায়ন নাট্য সম্প্রদায়ের ‘যায় দিন ফাগুন দিন’ এ মূল চরিত্রে অভিনয় করেন তিনি। 

তখন থেকেই গণায়ন ও নান্দীকার নাট্য সম্প্রদায়ে কাজ করেন। 

১৯৬৭ সাল থেকে চট্টগ্রাম বেতারে নিয়মিতভাবে কাজ করেন। 

গুনী এই শিল্পী চারটি টেলিফিল্মে অভিনয়ও করেন। দেশের বাইরে ভারত, যুক্তরাজ্য, দুবাইসহ বিভিন্ন দেশে আবৃত্তি পরিবেশন করে প্রশংসিত হন।

সম্মাননা দিয়ে তাঁকে সম্মানিত করেছে কলকাতার সাংস্কৃতিক সংগঠন সুচেতনা কলকাতা। এরপর— ঢাকার সাংস্কৃতিক সংগঠন  স্বনন, চট্টগ্রামের প্রমা আবৃত্তি সংগঠন, অবসর, বান্ধব পাঠাগার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, বর্ণ আবৃত্তি সংসদ, বিশ্বজনীন শান্তি সংঘ, মোপলেসসহ নানা সংগঠন।

 তিনি মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে দীর্ঘ ৪১ বছর জীববিজ্ঞানের শিক্ষক ছিলেন।

চট্টগ্রাম একাডেমি, চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ, প্রবর্তক সংঘসহ বেশ কিছু প্রতিষ্ঠানের আজীবন সদস্য ছিলেন। 

গুণী এই শিল্পী, সাংস্কৃতিক সংগঠক ২০১৮ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেছিলেন।।

বাংলাদেশের বরেণ্য আবৃত্তি শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠক প্রয়াত রণজিৎ রক্ষিতের জন্মদিনে চ্যানেল আগামী পরিবারের পক্ষ থেকে রইল শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা ।। 

 

 

    

spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...
spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...
spot_img