Friday, September 11, 2026
31 C
Dhaka

শিল্পকলায় উত্তরাধিকার – এর ফুলকুমারী নাটক

ইভান পাল

গত ২৭শে জুলাই, শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে নাট্যদল উত্তরাধিকার’র পরিবেশনায় ” ফুলকুমারী ” নাটক মঞ্চায়িত হয়েছে।

ফুলকুমারী ” একটি গীতিনাট্য। বাংলা নাট্যের হাজার বছরের ইতিহাসে গীতি একটি প্রধান উপাদান। শুধুমাত্র নাট্যই নয়, গীতি আমাদের সংস্কৃতির একটি অন্যতম মাধ্যম হিসাবে টিকে আছে বঙ্গের বহতায়। এই গীতি কখনও তৈরি হয়েছে কোন সময়কে ঘিরে, কখনওবা কোন স্থানকে কেন্দ্র করে, আবার কখনও কোন গোষ্ঠী, কোনো গ্রাম কিংবা নদীকে আশ্রয় করে। নদীমাতৃক এই বাংলার নদীর সরল রৈখিক গতির সঙ্গে মানুষের জীবনের রৈখিক টানা পোড়নে ঘটেছে নানান গীতি, কথা, সুর ও তালের সংমিশ্রণের হাজারো গল্প ও কাহিনী।

বাংলাদেশের টাঙ্গাইল জেলার একটি গীতি কাহিনী এই ফুলকুমারী। এক সময়ের স্রোতস্বীনি বংশাই নদীর উপকূলবর্তী নর-নারীর প্রণয়োপাখ্যান নিয়ে তৈরি এই কাহিনী। ফুলকুমারী কাজেম পাটনীর একমাত্র কন্যা। নদীর ঘাটে প্রথম দেখায় ভালোবাসা সম্পর্ক গড়ে ওঠে ফুলকুমারী ও জমিদার পুত্র সোনা মিয়ার মধ্যে। কিন্তু তাদের এই সম্পর্কের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় সোনা মিয়ার মা। তার বিয়ে ঠিক করে ভাটির দেশের জমিদার কন্যা রোশনার সাথে। কিন্তু সোনা মিয়া মায়ের এ সিদ্ধান্ত মানতে পারে না। মাকে ছেড়ে চলে যায়। খুঁজে ফেরে ফুলকুমারীকে। অবশেষে এক বিরান ভূমিতে তাদের দেখা হয়। তাদের এই সাক্ষাতে হয় শোক গাঁথার করুণ পরিণতি।

আমিনুর রহমান মুকুলের রচনায় এবং মোসলেম উদ্দিন সিকদারের নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রের মধ্যে ফুলকুমারী চরিত্রে অভিনয় করেছেন ইসরাত নুর মৌ, জমিদার পুত্র সোনা মিয়া চরিত্রে অভিনয় করেছেন গৌতম চৌধুরী, জমিদার চরিত্রে অভিনয় করেছেন রহিমা খাতুন লুনা, নায়েব চরিত্রে রাজিউল হাসান, মোস্তাক চরিত্রে বিটু ভৌমিক, কাজেম পাটনী চরিত্রে শেখ নিয়াজ বাবু, মহিব চরিত্রে মাহমুদ রাসেল, সূত্রধরে ছিলেন মঈন উদ্দিন কোহেল, পরিতোষ দাশ বিমল, গৌরি নন্দিতা এবং অন্যান্য চরিত্রে ছিল সুনয়ন দেবনাথ, জাহিদুল ইসলাম সবুজ, তমা রাউত, রোকন উদ্দিন, গুলশান আরা বহ্নি।।

নাটকটির নির্দেশক মোসলেম উদ্দিন সিকদার বলেন,

 “নারীর ত্যাগ শ্বাসত, চিরকালই তার সৃষ্টির পর থেকেই নারী ত্যাগ করেছে নিজের জীবন, আশা-আকাঙ্ক্ষা ও পূর্ণতাকে, তারই কথা বলা হয়েছে এই গীতিকায়। বংশাই নদীর মাঝিদের মুখে মুখে ফেরে এই গীতিকা। মাঝিরা তাদের জীবনের সঙ্গে ফুলকুমারী গীতিকাকে সম্পৃক্ত করেছে সুরের আবেগে। আমাদের হাজার বছরের নাট্য আঙ্গিকের ন্যায় এই বংশাই নদীও আজ লুকিয়ে গেছে, তলিয়ে যাচ্ছে ভূমিতে। সেই নদীর গীতি কাহিনির মাধ্যমে এই নাট্যে আমাদের লোক নাট্য আঙ্গিকের ব্যবহার করবার চেষ্টা করা হয়েছে প্রতিনিয়ত।”

১ ঘন্টা ১৫ মিনিটের এই নাটকটি প্রথম মঞ্চায়িত হয় গত ১২ই জুলাই  এবং ২য় ও ৩য় মঞ্চায়ন হয় ২৬ ও ২৭ শে জুলাই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে।

উল্লেখ্য, বাংলাদেশের চলমান গ্রুপ থিয়েটার আন্দোলনের সহযাত্রী সংগঠন হিসেবে চট্টগ্রামে নাট্যদল উত্তরাধিকার আত্মপ্রকাশ। প্রাণবন্ত বোধের শিল্পীত উদ্ভাস সৃষ্টির উন্মাদনায় শুরু হয় এর এক প্রত্যয়দীপ্ত সাংগঠনিক অভিযাত্রা। নাটকের শিল্পীত উপস্থাপনার মধ্য দিয়ে ব্যক্তি ও সমাজের নানামুখী সংকট সম্ভাবনাকে মঞ্চালোকে উন্মোচন করাই এই নাট্যদলের প্রধান লক্ষ্য। আবহমান বাংলার লোকজীবনের সৌন্দর্য ও অনুসন্ধান করে মঞ্চে তার শিল্পীত রূপকল্প নির্মাণে উত্তরাধিকার বিশেষভাবে নজর দিচ্ছে।

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img