Wednesday, September 9, 2026
28 C
Dhaka

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সরকারি কর্মাস কলেজে নববর্ষ ১৪২৬ উদযাপিত

আল জুবাইয়ের আলিম

পড়ালেখার পাশাপাশি দেশের সাংস্কৃতিক অঙ্গনে রাজত্ব করা আর সেইসাথে চট্টগ্রাম ছাড়িয়ে দেশের সেরা কলেজ গুলোর একটি আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার মধ্যে অবস্থিত সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম।

১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হওয়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ কলেজটিতে প্রতি বছরের ন্যায় এবছরও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এবং বর্ণিল আয়োজনে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় নতুন বছরের এই অনুষ্ঠানমুখর দিনের নব্য সূচনা। শোভাযাত্রা থেকে ফেরার পর কলেজ প্রাঙ্গনের কদমতলায় বিশাল প্যান্ডেলের মধ্যে অবস্থান করে কলেজ ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

কলেজ অধ্যক্ষ জনাব মোহাম্মদ আইয়ুব ভূঁইয়ার সভাপতিত্বে এবং তাঁর সূচনা বক্তব্য প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা ঘটে।

এরপর একে একে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন— উপাধ্যক্ষ ফেরদৌস আরা, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক রুবাইয়াত ফাহিম,  অনুষ্ঠানের আহ্বায়ক সুসেন কুমার বড়ুয়া প্রমুখ।

এরপর জাতীয় সঙ্গীতে জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন কমার্স কলেজ ডিবেটিং সোসাইটি (সিসিডিএস) এর শুদ্ধস্বরে জাতীয় সংগীত দল জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এবং এর পরপরই কমার্স কলেজ – এর সকল সহশিক্ষা কার্যক্রম ইউনিটগুলোর সমন্বয়ে “এসো হে বৈশাখ” সমবেত সংগীত পরিবেশিত হয়।

মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে এক এক করে বাংলার ঐতিহ্য ও বাংলার সংস্কৃতিকে তুলে ধরে অংশগ্রহণ করা দলগুলো।
আবহমান বাংলার সংস্কৃতির সাথে মিশে যাওয়া কবিতা আবৃত্তি, একক গান, কোরাস, একক নৃত্য, দলীয় নৃত্য, লাঠি খেলা, পুতুল নাচ, পুঁথি পাঠ, পাহাড়ি নৃত্য, নৃত্য নাট্য, ছোটো গল্প অবলম্বনে নাটিকা “অরু”, র‍্যাম্প শো এর মাধ্যমে বাঙ্গালীর ঐতিহ্যগুলোকে উঠিয়ে নিয়ে আসার মতো পালাক্রমে সেই অনুষ্ঠানগুলো সবার মন কেঁড়ে নেয়।

এছাড়াও ক্যাম্পাসের বৈশাখী অনুষ্ঠানকে আরো প্রাণোচ্ছল করে তোলে “পিঠা উৎসব”। কলেজের সবগুলো ডিপার্টমেন্ট থেকে শুরু করে কলেজের সহশিক্ষা কার্যক্রমের বিভিন্ন ইউনিট গুলো এই পিঠা উৎসবে স্টল বরাদ্ধকরনে অংশগ্রহণ করে। প্রতিটি স্টলকে তারা এমন ভাবে সাজিয়েছে যেন সবার নজর কাড়ে।

আবার এই স্টলগুলোতে হরেকরকমের ঝাল-মিষ্টি পিঠার পাশাপাশি বিভিন্ন ধরনের শরবতসহ ছিলো বিভিন্ন রসালো মিস্টান্ন আইটেমের সমাহার।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img