Wednesday, September 9, 2026
28 C
Dhaka

চট্টগ্রামের রাউজানে শহীদ নূতন চন্দ্র সিংহের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন

ইভান পাল

চট্টগ্রামের রাউজানে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে শহীদ নূতন চন্দ্র সিংহের ৪৮ তম মৃত্যুবার্ষিকী।

১৩ এপ্রিল শনিবার বিকেলে চট্টগ্রামের রাউজানের কুন্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও শহীদ নূতন চন্দ্র সিংহ স্মৃতিবৃত্তি ২০১৮ প্রদান করা হয়।

অনুষ্ঠানে কুন্ডেশ্বরী ট্রাস্টের সহ-সভাপতি প্রফেসর ড. বেনু কুমার দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মুনতাসির মামুন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ড. মহীবুল আজিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. অলক পাল, নাট্যব্যক্তিত্ব শুভ্রা বিশ্বাস, গণমাধ্যমকর্মী অনুপম শীল প্রমুখ।  

এসময় প্রধান অতিথির বক্তব্যে মুনতাসীর মামুন বলেন, “ছাত্রদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষকদের বড় ভূমিকা রাখতে হবে। নতুন প্রজন্মের ভুল ইতিহাস চর্চার দায় শিক্ষকেরা এড়াতে পারেননা।”

তিনি আরো বলেন, “ নারী শিক্ষার যে আলো নূতন চন্দ্র সিংহ এই তল্লাটে জ্বেলেছেন, সেটা অবিস্মরণীয়।”

এবার রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানের আগে আগে শহীদ নূতন চন্দ্র সিংহের স্মৃতি স্বরণে সংগীত ও নৃত্য পরিবেশন করে কুন্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দিরের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, চট্টগ্রামের নারী শিক্ষার অন্যতম অগ্রদূত নূতন চন্দ্র সিংহ ১লা ডিসেম্বর ১৯০০ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার গুজরা গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি চট্টগ্রামের গ্রামাঞ্চলে নারী শিক্ষার ব্যাপারে কুন্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়, কুন্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির, কুন্ডেশ্বরী আয়ুর্বেদিক কলেজ ও কুন্ডেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় তৈরি করেন, যা আজও সগৌরবে তাঁর কীর্তি বহন করে চলেছে। এছাড়াও তিনি গহিরা হাই স্কুল, গহিরা কলেজ, রাউজান কলেজ, রাউজান স্কুল, হাটহাজারী কলেজ, বাঁশখালী কলেজ, ফতেয়াবাদ কলেজসহ চট্টগ্রামের বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যা আজো চিরস্মরণীয়। তিনি মানবাতার সেবায় ভারত উপমহাদেশের অন্যতম আয়ুর্বেদিক প্রতিষ্ঠান কুন্ডেশ্বরী ঔষধালয় লিঃ প্রতিষ্ঠা করেন। কুন্ডেশ্বরী ওয়েলফেয়ার ট্রাস্ট তাঁর নামে প্রতি বছর ‘শহীদ নূতন চন্দ্র সিংহ স্মৃতি বৃত্তি’ ও গুণীজন সংবর্ধনা প্রদান করে থাকে। 

১৯৭১ সালের ১৩ই এপ্রিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম ভাবে নিহত হন। ২০১১ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে অসাধারণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নূতন চন্দ্র সিংহকে (মরণোত্তর) “স্বাধীনতা পুরস্কার-২০১১”প্রদান করা হয়।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img