Wednesday, September 23, 2026
28.2 C
Dhaka

রণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব দলের কাব হলিডে অনুষ্ঠিত

মো: হামজার রহমান শামীম:

জামালপুর জেলার সদর উপজেলার রণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব দলের আয়োজনে কাব হলিডে ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে দিনব্যাপী বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। হলিডেতে মোট ৫৬ জন কাব অংশগ্রহন করে। এর মধ্যে খলিসাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮জন কাব ছিল। অংশগ্রহনকারীদের ৯টি ষষ্ঠকে ভাগ করা হয়।

কাব হলিডে ক্যাম্পের পরিচালক হিসেবে ইউনিট লিডার স্কাউটার মো: আকরামুল হাসান ঠান্ডা, স্কাউটার মো: মইনুদ্দিন দায়িত্ব পালন করেন। হলিডেতে পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, জামালপুর জোনের সহকারী পরিচালক জনাব মোঃ হামজার রহমান শামীম এবং গ্রুপ সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহিদা পারভীন। আরো উপস্থিত ছিলেন অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এবং গ্রুপের অন্যান্য শিক্ষকগণ। হলিডে উপলক্ষে কাবদের অংশগ্রহনে একটি র‌্যালী বের করা হয়।

২০ জন কাবকে দীক্ষা প্রদান করা হয়। দীক্ষা অনুষ্ঠানের পর বিচিত্রানুষ্ঠান আয়াজন করা হয়। স্কাউটের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেন স্কাউটার মো: হামজার রহমান শামীম। কাব কার্ণিভালে ৬ টি স্টেশনে ৬ জন স্টেশন মাস্টার কাজ করেন। স্টেশনগুলো হলো বালতিতে বল নিক্ষেপ, চামি-মারবেল দৌড়, ফুৎকার, টার্গেট হীট, রিং ছোড়া, বাধা অতিক্রম, প্লেট থেকে বোতল পানি ঢালা এবং জানবো এবার জগৎ টাকে। কাবদের অংশগ্রহনে একটি কাব স্কাউট ওন আয়োজন করা হয়। স্কাউট ওনে বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। স্কাউট ওনের তাৎপর্য ব্যাখ্যা করেন সহকারী পরিচালক মো: হামজার রহমান শামীম।

কাব অভিযান পরিচালনা করেন স্কাউটার মইনুদ্দিন। বনকলা পরিচালনা করেন স্কাউটার আকরামুল হাসান । সেখানে স্কাউট বনকলার মাধ্যমে স্কাউটরা সংগ্রহিত গাছপালার গ্রুনাগুন সর্ম্পকে আলোচনা করে। কাবদের প্রাথমিক প্রতিবিধান শেখানো হয়। রতœ কুরাও খেলাটিও কাব স্কাউটরা খেলে। বিকেলে তাঁবু জলসা অনুষ্ঠিত হয়। তাঁবু জলসায় পাচঁটি উপদল মোট পাচঁটি আইটেম উপস্থাপন করে।

সমাপনী অনুষ্ঠানে গ্রুপ সভাপতি শাহিদা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক স্কাউটার মো: হামজার রহমান শামীম। আরো বক্তব্য রাখেন স্থানীয় অভিভাবকগণ। অংশগ্রহনকারীদের পক্ষে ২ জন মতামত ব্যক্ত করেন। তারা বলেন যে, কাব হলিডে মাঝে মাঝে হওয়া দরকার। এতে তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। পরিশেষে কাব ও গার্ল ইন কাবদের নিয়ে রণরামপুর বাজারে সড়ক নিরাপত্তার উপর র‌্যালী ও মানববন্ধন করা হয়। রণরামপুর বাজারে পথচারী ও অটো রিক্সা চালকদের হাতে সড়ক নিরাপত্তার উপর প্রকাশিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেট সচেতনতার সাথে পড়ে সর্তকতার সাথে গাড়ী, মোটর সাইকেল ও অটোরিক্সা চালানোর অনুরোধ করা হয়।

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img