Wednesday, September 9, 2026
28 C
Dhaka

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগাং রিভার শাইন’র ২০১৮-১৯ রোটাবর্ষের উদ্বোধনী সভা অনুষ্ঠিত

রাশেদুল ইসলাম

সফলতার একবছর পূর্ণ করে দ্বিতীয় বছরের যাত্রা শুরু করল রোটার‍্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর নবীনতম ও রোটারী ক্লাব অব চিটাগাং রিভার শাইনের স্পন্সরকৃত ক্লাব রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগাং রিভার শাইন।

শুক্রবার ১৩ই জুলাই বন্দরনগরী চট্টগ্রামের মেহেদীবাগস্থ স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের এক কক্ষে বছরের উদ্বোধনী ও ক্লাবের ২৩তম নিয়মিত সভা ক্লাব সভাপতি রোটার‍্যাক্টর সাজ্জাউল করিম শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভার প্রথম ভাগে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত গাওয়ার পরে প্রতিষ্ঠাতা সভাপতি ও সদ্য প্রাক্তন সভাপতি রোটার‍্যাক্টর ওয়াহেদ মুরাদ তার কলার ২০১৮-১৯ রোটাবর্ষের জন্য নির্বাচিত সভাপতি রোটার‍্যাক্টর সাজ্জাউল করিম শাওনের গলায় পরিয়ে দেন। পরে নবনির্বাচিত সভাপতি তার নেতৃত্বে অংশ নেয়া নতুন বোর্ড অব ডিরেক্টরদের পরিচয় করিয়ে দেন।

ক্লাব সচিব রোটার‍্যাক্টর শফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় রোটারী ক্লাব অব চিটাগাং রিভার শাইনের প্রেসিডেন্ট রোটারীয়ান সানিউল ইসলাম, প্রাক্তন সভাপতি রোটারীয়ান মাহবুবুর রহমান, রোটার‍্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটারীয়ান বাহরুজ দিপা ও ২০১৯-২০ রোটাবর্ষের নির্বাচিত সভাপতি রোটারীয়ান গোলাম মর্তুজা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে নতুন রোটাবর্ষে ক্লাবের পদার্পণের এই সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি রোটার‍্যাক্টর ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক রোটার‍্যাক্টর আবুল বাশার মামুন, রোটার‍্যাক্টর দেলোয়ার হোসাইন জয়, কোষাধ্যক্ষ রোটার‍্যাক্টর বুরহান উদ্দীন, সহ-কোষাধ্যক্ষ রোটার‍্যাক্টর গিয়াস উদ্দীন, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটার‍্যাক্টর আব্দুল্লাহ আল মাহমুদ, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোটার‍্যাক্টর আবুল হাসনাত, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটার‍্যাক্টর রাকিব হাসান, কম্যুনিটি সার্ভিস ডিরেক্টর রোটার‍্যাক্টর সানজিদা সুলতানা নিশি, এডিটর রোটার‍্যাক্টর মাহমুদ উল্লাহ্‌, চীফ সার্জেন্ট-এট-আর্মস রোটার‍্যাক্টর মুনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রোটার‍্যাক্টর সাইফুদ্দীন সহ আরো অনেকে।

চলমান বিশ্বকাপের উপর কুইজ প্রতিযোগিতা আয়োজন করেন ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটার‍্যাক্টর আব্দুল্লাহ আল মাহমুদ, চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসকদের সেবার উপর গুরুত্বারোপ করেন প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোটার‍্যাক্টর আবুল হাসনাত, জনসংখ্যা দিবসের তাৎপর্য নিয়ে বির্তক প্রোগ্রামের আয়োজন করেন ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটার‍্যাক্টর রাকিব হাসান ও কম্যুনিটি সার্ভিস ডিরেক্টর রোটার‍্যাক্টর সানজিদা সুলতানা তার সম্ভাব্য কম্যুনিটি সার্ভিসের তালিকা প্রকাশ করেন।

সভার দ্বিতীয় ও শেষভাগে গতবছরের কার্যক্রম ও যোগ্যতার ভিত্তিতে বেস্ট রোটার‍্যাক্টর হিসাবে রোটার‍্যাক্টর সাজ্জাউল করিম শাওনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও বেস্ট ডিপেন্ডেবল প্রেসিডেন্সিয়াল ক্যাটাগরিতে রোটার‍্যাক্টর দেলোয়ার হোসাইন জয়, বেস্ট এমার্জিং ক্যাটাগরিতে রোটার‍্যাক্টর সানজিদা সুলতানা নিশি এবং বেস্ট ডিরেক্টর ক্যাটাগরিতে রোটার‍্যাক্টর কাজী আজমাইন ফাহিম ও রোটার‍্যাক্টর সুলাইমান খান, বেস্ট হেল্পিং হ্যান্ড রোটার‍্যাক্টর মুনিরুল ইসলামকে সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দকেও বিভিন্ন কর্মকান্ডের উপর ভিত্তি করে পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য,একঝাক মেধাবী এবং বিভিন্ন পেশাজীবী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে সংগঠিত এই ক্লাবটি রোটার‍্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর সর্বশেষ ক্লাব হিসেবে ৬ই জুন ২০১৭ সালে যাত্রা শুরু করলেও গত একবছরে প্রতিষ্ঠাতা সভাপতি রোটার‍্যাক্টর ওয়াহেদ মুরাদের নেতৃত্বে নিজস্ব দক্ষতা ও বিভিন্ন সৃজনশীলমূলক কর্মকান্ড যেমন এসডিজি জিনিয়াস, আর্ট অফ কমিউনিকেশন, রোটা জিনিয়াস, রোটার‍্যাক্ট ৫০ বছর পূর্তি, পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে ক্লাবটি রোটার‍্যাক্ট জেলায় সুনাম কুড়িয়েছে যা সত্যিই প্রশংসার দাবী রাখে।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img