Thursday, August 13, 2026
27 C
Dhaka

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী ফেসবুক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের এক নেতার ওপর দুই দফা হামলার অভিযোগ উঠেছে। এতে টেঁটাবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। একই ঘটনায় একাধিক বাড়িঘর ভাঙচুর এবং একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

গত বুধবার (৬ মে) রাত ১০টার দিকে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের বাখরনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন দরিয়াদৌলত ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রহমতউল্লাহ, তার বাবা মতিউর রহমান এবং বড় ভাই রুহুল আমিন। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আলমগীর, ফরহাদ ও জাহাঙ্গীর নামের তিনজনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) দুপুর ১২টার দিকে রহমতউল্লাহ তার ফেসবুক আইডিতে মাদকবিরোধী একটি পোস্ট দেন। ওই পোস্টটি এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকেই উত্তেজনা তৈরি হয়।

অভিযোগ অনুযায়ী, রাত ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে রহমতউল্লাহকে একই এলাকার কয়েকজন ব্যক্তি পথরোধ করে মারধর করেন। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে বাড়িতে আশ্রয় নেন।

কিন্তু কিছুক্ষণ পর রাত ৯টার দিকে সংঘবদ্ধ একটি দল বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় রহমতউল্লাহ, তার বাবা ও বড় ভাইকে বেধড়ক মারধর করা হয়। হামলায় তিনি টেঁটাবিদ্ধ হন বলেও পরিবার দাবি করেছে।

এ ঘটনায় অন্তত ৯টি বাড়িতে ভাঙচুর এবং একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা উদ্বেগজনক। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে স্থানীয় একজন বাসিন্দা দাবি করেন, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয় এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি দাবি করেন, পরিকল্পিত হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে ছাত্রদল নেতা রহমতউল্লাহ বলেন, তিনি মাদকবিরোধী একটি পোস্ট দেওয়ার পরই হামলার শিকার হন। পরে আবার সংগঠিত হয়ে বাড়িতে হামলা চালানো হয় এবং পরিবারের সদস্যদের মারধর করা হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (৭ মে)

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img