Wednesday, May 6, 2026
31 C
Dhaka

পরীক্ষা না দিয়ে প্রেমিকের সঙ্গে পালাল দাখিল পরীক্ষার্থী

ফেনীর ফুলগাজীতে দাখিল পরীক্ষার দিন পরীক্ষা না দিয়ে এক মাইক্রোবাস চালকের সঙ্গে ১৫ বছর বয়সী এক পরীক্ষার্থী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) সকালে ইংরেজি পরীক্ষার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম ফাতেমা আক্তার প্রিয়া। সে মুন্সিরহাট ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষার্থী এবং তার পরীক্ষার কেন্দ্র ছিল আজমেরী বেগম বালিকা উচ্চ বিদ্যালয়।

অভিযুক্ত ইমন (২২) মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ তারালিয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে এবং পেশায় মাইক্রোবাস চালক।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইংরেজি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় প্রিয়া। তবে সে কেন্দ্রে না গিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী ইমনের সঙ্গে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা অনেকক্ষণ তার খোঁজ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে যোগাযোগ করলে জানতে পারেন, সে পরীক্ষায় অংশ নেয়নি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়।

প্রিয়ার মামা মোহাম্মদ ইমরান হোসেন বলেন, প্রিয়া নাবালিকা হওয়া সত্ত্বেও ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি করে তাদের বিয়ের চেষ্টা করা হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। বিষয়টি ইতিমধ্যে ফেনী মডেল থানা এবং ফুলগাজী থানাকে অবহিত করা হয়েছে।

এদিকে পরিবারের পক্ষ থেকে প্রিয়াকে দ্রুত উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতা কামনা করা হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মিজানুর রহমান জানান, বিষয়টি জানার পর থেকেই পুলিশ কাজ করছে এবং নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

অতিরিক্ত ঘাম কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণ করবেন

গরমের সময় ঘাম হওয়া স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। তবে অনেকের...

কোয়ান্টাম মেকানিকস কি সত্যিই অজানা রহস্য

কোয়ান্টাম মেকানিকস নিয়ে দীর্ঘদিন ধরে একটি জনপ্রিয় ধারণা প্রচলিত...

রাজশাহীতে দরপত্র বাক্স ছিনতাইয়ের ঘটনায় উত্তেজনা

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনে দরপত্র জমা দেওয়ার বাক্স...

নারায়ণগঞ্জে র‍্যাব-পুলিশের অভিযানে আটক ১০

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ...

ফতেপুর ইউনিয়নে আগুনে ৫০ লাখ টাকার ক্ষতি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবার নিঃস্ব হয়ে...

পূর্ব নেতা আকরামিয়া মাদরাসায় ঘটনায় চাঞ্চল্য

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে...

সিংগাইরে ৫ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ, সৎ বাবা গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইরে পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের...

সৌদি আরব থেকে দেশে আসছে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে সৌদি আরব থেকে বিপুল পরিমাণ...

২২ মামলার আসামি চাপাতিসহ পুলিশের জালে

চট্টগ্রামে ২২টি মামলার আসামি সাত্তার শাহ ওরফে ডিপজলকে গ্রেপ্তার...

শাহজালাল (রহ.) মাজারের ওরস ঘিরে প্রস্তুতি সম্পন্ন

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস আগামীকাল বৃহস্পতিবার শুরু...

সুনামগঞ্জে রক্ষণাবেক্ষণ কাজ, ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নতুন পোল স্থাপন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সুনামগঞ্জে...

ঘুমন্ত অবস্থায় নারী হত্যার অভিযোগে তদন্ত শুরু

নড়াইলে ঘুমন্ত অবস্থায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে...

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২ জন গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১২ জনকে আটক...

গাজীপুরে অবৈধ মাটি উত্তোলনে কঠোর প্রশাসন

গাজীপুরের কালীগঞ্জে কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে ভরাট ও বিক্রির...
spot_img

আরও পড়ুন

অতিরিক্ত ঘাম কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণ করবেন

গরমের সময় ঘাম হওয়া স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। তবে অনেকের ক্ষেত্রে আবহাওয়া ঠান্ডা থাকলেও অতিরিক্ত ঘাম হতে দেখা যায়, যা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। বিশেষজ্ঞদের...

কোয়ান্টাম মেকানিকস কি সত্যিই অজানা রহস্য

কোয়ান্টাম মেকানিকস নিয়ে দীর্ঘদিন ধরে একটি জনপ্রিয় ধারণা প্রচলিত রয়েছে—এই তত্ত্ব কেউই পুরোপুরি বোঝে না, এমনকি বিজ্ঞানীরাও নয়। এই ধারণার পেছনে অন্যতম কারণ পদার্থবিদ...

রাজশাহীতে দরপত্র বাক্স ছিনতাইয়ের ঘটনায় উত্তেজনা

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনে দরপত্র জমা দেওয়ার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটি। তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে...

নারায়ণগঞ্জে র‍্যাব-পুলিশের অভিযানে আটক ১০

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক...
spot_img