নতুন পোল স্থাপন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সুনামগঞ্জে টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৬ মে) বিক্রয় ও বিতরণ বিভাগ, সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন সব এলাকায় এ বিদ্যুৎ বন্ধ কার্যকর থাকবে।
মঙ্গলবার (৫ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বিক্রয় ও বিতরণ বিভাগ, সুনামগঞ্জ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩২/৩৩ কেভি গ্রিড উপ-কেন্দ্র সুনামগঞ্জ থেকে ৩৩/১১ কেভি উপ-কেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের টাওয়ার খুঁটির গোড়ায় মারাত্মক মরিচাজনিত ক্ষয় দেখা দিয়েছে। এ কারণে কালীপুর হাওর এলাকায় নতুন পোল স্থাপনের কাজ করা হবে।
কাজের জন্য বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওই দপ্তরের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এদিকে সাময়িক এ অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ দুঃখ প্রকাশ করেছে।
সিএ/এমই


