Sunday, June 28, 2026
27.7 C
Dhaka

র‌্যাবের অভিযানে প্রধান অভিযুক্ত কাজল আটক

ময়মনসিংহের নান্দাইলে শিশুসন্তানের সামনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি কাজল (৩৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।

র‌্যাব জানায়, সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলার বিরলী বাজার এলাকা থেকে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কাজলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২০ এপ্রিল গভীর রাতে নান্দাইল উপজেলার একটি নির্জন হাওর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী (২৬) ভুলবশত নান্দাইল চৌরাস্তা এলাকায় গেলে আসামিরা তাকে কৌশলে একটি অটোরিকশায় তুলে নেয়। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে কাজলসহ অজ্ঞাত আরও চার-পাঁচজন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

ঘটনার সময় ভুক্তভোগীর তিন বছরের শিশুসন্তান তার সঙ্গে ছিল। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় মা ও শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত ও অভিযান শুরু করে।

এর আগে একই ঘটনায় মো. হেলাল উদ্দিন (৫৫) ও মোল্লা মিয়া (৪০) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ প্রধান অভিযুক্ত কাজলকে গ্রেপ্তারের মাধ্যমে এ মামলায় মোট তিনজন আটক হলো।

র‌্যাব জানিয়েছে, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময়...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে...

১৭ হাজার বছর পর কি শেষ হবে মানবসভ্যতা? গাণিতিক বিশ্লেষণে নতুন আলোচনা

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারি কিংবা পারমাণবিক...

বয়সজনিত সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন নিয়মিত স্বাস্থ্যসেবা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা...

তিনজনের সাহসী অবস্থানে রক্ষা পেল রাজশাহীর প্রাচীন বটগাছ

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মহল্লার ঈদগাহ...

ব্রেইন চিপ প্রযুক্তিতে নতুন মাইলফলক, বাণিজ্যিক অনুমোদন পেল চীনের নিও

কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিক গাড়ির বাজারে যুক্তরাষ্ট্র ও...

হাঁটার সময় যে ভুলগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে

সুস্থ জীবনযাপনের অন্যতম সহজ এবং কার্যকর ব্যায়াম হলো হাঁটা।...

‘এ লড়াই শুধু আমার ছিল না, প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন বাবা’

জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি পরীক্ষার পেছনে থাকে সংগ্রাম, প্রত্যাশা ও...

আন্তর্জাতিক এআই প্রতিযোগিতায় তিন স্বর্ণ জিতে নজির গড়ল বাংলাদেশ

প্রথম এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য অর্জন করেছে...
spot_img

আরও পড়ুন

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও মানসিক দৃঢ়তার ওপর। তবে মনোবিজ্ঞানের কিছু গবেষণা বলছে, খেলোয়াড়ের পোশাকের রঙও পারফরম্যান্সে সূক্ষ্ম হলেও প্রভাব...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা যায় সুগন্ধি ও মুখরোচক তেহারি। সঠিক মসলা, নরম মাংস এবং ঝরঝরে পোলাওয়ের চালের সমন্বয়ে এই...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময় জীবাশ্মের পরিচয় অবশেষে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় জানা গেছে, এটি পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা বলছে, এটি অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে গড়ে তোলা সম্ভব। নতুন কিছু শেখা, বিকল্পভাবে চিন্তা করা...
spot_img