বরিশালের বানারীপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে সোমবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাদক বিক্রির সময় শাকিল বালিকে হাতেনাতে আটক করে পুলিশ।
পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার শাকিল বালির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সিএ/এমই


