Tuesday, May 5, 2026
28 C
Dhaka

দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা হুইপের

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশ থেকে ২০০ বিলিয়ন ডলার লুট করে বিদেশে পাচার করেছে। এত বিপুল অর্থ পাচার হওয়ায় বড় বাজেট প্রণয়ন করা কঠিন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় খাল খনন কাজ পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে ব্যাপক অর্থ পাচারের ফলে বর্তমান সরকারকে নতুন করে সবকিছু শুরু করতে হচ্ছে। “আমি আমার রামগতি-কমলনগরের মানুষকে বলতে চাই, শূন্য থেকে আমরা শুরু করতে চাই। আমি তো জাতীয় সংসদের হুইপ। আমার রুম থেকে (আগের সরকারের দায়িত্বে থাকা ব্যক্তি) ১ কোটি ৬৮ লাখ টাকা পাওয়া গেছে। সব পালাই চলে গেছে।”

তিনি আরও বলেন, “আজকে সারা বিশ্বে একধরনের যুদ্ধ চলছে। এ যুদ্ধ তো আমরা লাগাইনি। হাওরে পানি উঠছে। এ পানিও তো আমরা দেইনি। এটি আল্লাহ পাকের ফয়সালা। আমাদের দায়িত্ব সাধ্য অনুযায়ী সহায়তা করা। আমাদের সরকার সহায়তা করার চেষ্টা করছে। যুদ্ধ বন্ধ হয়ে গেলে আপনাদের অবস্থা আরো ভাল হয়ে যাবে। যার যেটা দরকার সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে।”

দুর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে হুইপ আশরাফ বলেন, “কিন্তু ঘুষ-দুর্নীতি করা যাবে না। মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পরিতোষ কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম. দিদার হোসেন এবং কমলনগর প্রেসক্লাবের আহ্বায়ক মুছাকালিমুল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, “আমি এমপি হই বা না হই, আমাকে হুইপ রাখুক বা না রাখুক, আমি কিন্তু হকের কথা বলব, ইনসাফের কথা বলব। আমি এ কথা সংসদেও বলেছি। আমি কারো চোখের দিকে তাকাই কথা বলি না। আমরা যুদ্ধ করে ফ্যাসিস্ট তাড়িয়েছি। রাব্বুল আলামিন আমাদেরকে আগেও ঠেকায়নি, ভবিষ্যতেও ঠেকাবেনা, কারণ এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদ জিয়া ও তারেক রহমানের দল।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনার চাকরির জন্য আমি ইউএনও-সচিবের পা ধরব। ব্যবসা করার জন্য ব্যাংক লোনের প্রয়োজন হলে আমি সে ব্যবস্থাও করব। কিন্তু আপনি দুর্নীতি করবেন, ঘুষ খাবেন, এলাকায় মাস্তানি করবেন, গুণ্ডামি করবেন, মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন, চাঁদাবাজি করবেন—তাহলে আপনার সঙ্গে আমি নেই। আমরা কাজ করে ভাত খাব। হালাল খাব। গরিব মানুষগুলো আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়েছে। তাদেরকে মাথার ওপরে রাখতে হবে। তাদের সঙ্গে আচরণ ভালো করতে হবে।”

প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীরা দেখা করতেও কষ্ট হয়। কিন্তু আল্লাহ তায়ালা আমাকে এমন যায়গায় বসাইছে, সকাল বিকাল সবসময় দেখা হয়। উনি প্রটোকল চায়না, সাদাসিধা চলাফিরা করেন। উনি প্রধানমন্ত্রী হয়েও ক্যান্টিনের ভাত খান। প্রটোকল চাড়া চলাফিরা করেন। কোন প্রটোকল নেই। হিংসা অহংকার নেই। আল্লাহ তায়ালা তাকে হায়াত বাড়িয়ে দেক। প্রয়োজনে আমার হায়াতও আল্লাহ তায়ালা তাকে দিয়ে দেক। আমি মন থেকে দোয়া করছি। আল্লাহ তায়ালাকে হাজির নাজির জেনে বলতেছি।”

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

পড়াশোনা শেষে কেন বাড়ছে হতাশা

বিশ্ববিদ্যালয়জীবন শেষ হওয়ার পর হঠাৎ করে জীবনে শূন্যতা ও...

ছেলেকে বাঁচাতে সর্বস্বান্ত পরিবার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ব্লাড ক্যানসারে আক্রান্ত পাঁচ বছর বয়সী...

নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষোভ এলাকাবাসীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নগরপাড়া সেতু থেকে নগরপাড়া বাজার পর্যন্ত...

জেমিনি চ্যাটবটে ফাইল তৈরি ও ডাউনলোডের নতুন সুবিধা

ব্যবহারকারীদের কাজকে আরও সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনিতে...

জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে অভিযান

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বোয়ালী এলাকায় জ্বালানি তেল কম দেওয়ার...

নারায়ণগঞ্জে র‍্যাব সদস্যদের ওপর হামলা, ৩ জন আহত

নারায়ণগঞ্জ শহরে মাদকবিরোধী অভিযানের সময় তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে...

র‌্যাবের অভিযানে প্রধান অভিযুক্ত কাজল আটক

ময়মনসিংহের নান্দাইলে শিশুসন্তানের সামনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায়...

দর্শনায় চিরুনি অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা শীর্ষ...

স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে অভিযান...

বানারীপাড়ায় মাদকবিরোধী অভিযানে একজন গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক...

কিশোরী ধর্ষণ মামলায় পিরোজপুরে যাবজ্জীবন দণ্ড

পিরোজপুরে কিশোরী ধর্ষণের দায়ে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড...

পৃথক অভিযানে নারীসহ আটজন গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ আটজনকে...

পাচারের আগে উদ্ধার ‘মালায়ন নাইট হিরোন’

রাঙামাটির কাপ্তাই উপজেলায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির বক ‘মালায়ন...

ডিবির অভিযানে জাল নোট ও সরঞ্জাম জব্দ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানি পশুর হাটকে লক্ষ্য...
spot_img

আরও পড়ুন

পড়াশোনা শেষে কেন বাড়ছে হতাশা

বিশ্ববিদ্যালয়জীবন শেষ হওয়ার পর হঠাৎ করে জীবনে শূন্যতা ও অনিশ্চয়তার যে অনুভূতি তৈরি হয়, সেটিকেই বলা হয় কোয়ার্টার লাইফ ক্রাইসিস। অনেক তরুণ-তরুণী এই সময়...

ছেলেকে বাঁচাতে সর্বস্বান্ত পরিবার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ব্লাড ক্যানসারে আক্রান্ত পাঁচ বছর বয়সী শিশু ফাহিম আহমেদের চিকিৎসা ব্যয়ের চাপে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। চিকিৎসা চালিয়ে যেতে এখন...

নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষোভ এলাকাবাসীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নগরপাড়া সেতু থেকে নগরপাড়া বাজার পর্যন্ত সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্মাণকাজে কাদাযুক্ত বালু ও পুরনো পিচ...

জেমিনি চ্যাটবটে ফাইল তৈরি ও ডাউনলোডের নতুন সুবিধা

ব্যবহারকারীদের কাজকে আরও সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনিতে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। এই আপডেটের ফলে এখন ব্যবহারকারীরা চ্যাটের মধ্যেই বিভিন্ন ধরনের ফাইল...
spot_img