Wednesday, September 30, 2026
30 C
Dhaka

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জেলা বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

সোমবার (৪ মে) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে পদবঞ্চিত নেতাকর্মীরা অবস্থান নিয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন। এ সময় তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে নতুন কমিটির বিরুদ্ধে স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘাইছড়ি উপজেলা থেকে আসা ছাত্রদলের একটি গাড়িবহর নতুন কমিটির পক্ষে স্লোগান দিতে দিতে দলীয় কার্যালয় অতিক্রম করার সময় তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন পদবঞ্চিতরা। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে ছাত্রদলের আরেক পক্ষ পাল্টা ধাওয়া দিয়ে পদবঞ্চিতদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পদবঞ্চিতরা এলাকা ছেড়ে চলে যান। এ সময় নতুন কমিটির নেতাকর্মীরা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন পৌরসভা চত্বর থেকে বনরূপা পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে নতুন কমিটির নেতাকর্মীদের সরিয়ে দেয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে দুই পক্ষই এলাকা ত্যাগ করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, গত ১ মে রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। ২ মে বিএনপি কার্যালয়ের সামনে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। পরবর্তীতে কেন্দ্রীয় নেতাদের আশ্বাসে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও নতুন কমিটিকে ঘিরে আবারও উত্তেজনা দেখা দেয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img