Monday, May 4, 2026
27 C
Dhaka

ভালুকায় বৃষ্টিতে ধসে গেল পুকুরপাড় ও ওয়াকওয়ে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কাজ শেষ হওয়ার আগেই উপজেলা পরিষদের পুকুরপাড় ও ওয়াকওয়ের একটি অংশ ধসে পড়েছে। টানা ভারি বৃষ্টির কারণে শনিবার (২ মে) থেকে রবিবার (৩ মে)-এর মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

উপজেলা প্রকৌশল অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজস্ব তহবিলের আওতায় ভালুকা উপজেলা পরিষদের পুকুর সংস্কারের কাজ চলছিল। এ প্রকল্পের আওতায় পুকুরে মাটি ভরাট, জিও ক্লথ ও সিসি ব্লক দিয়ে পাড় বাঁধাই, পাশাপাশি ওয়াকওয়ে ও ড্রেন নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

মেসার্স ফুয়াদ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৯১ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে। গত বছরের ২৭ আগস্ট শুরু হওয়া এ প্রকল্প আগামী ২৬ মে শেষ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে পুকুরপাড়ে মাটি ভরাট ও জিও ক্লথের ওপর সিসি ব্লক বসিয়ে প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

তবে কয়েক দিনের টানা বৃষ্টিতে পুকুরের দক্ষিণ পাড়ে ভরাট করা মাটি, জিও ক্লথ ও সিসি ব্লক ধসে পড়ে। জিও ক্লথ ও সিসি ব্লক বসানোর আগেই বৃষ্টির পানিতে পাড়ের বেশির ভাগ মাটি পুকুরে ভেসে গেছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির পানির চাপ সামাল দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা না নেওয়া এবং জিও ব্যাগ ব্যবহার না করায় এই ধসের ঘটনা ঘটেছে। পরিকল্পনার ঘাটতিকে এর জন্য দায়ী করছেন তারা।

এ বিষয়ে সংস্কারকাজ তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মো. শওকত হোসেন বলেন, পুকুরপাড়ের পাশে আগে থেকেই একটি প্যালাসাইডিং প্রতিরক্ষা প্রাচীর ছিল। নতুন করে সেটি নির্মাণ করা হয়নি। প্রবল বৃষ্টির কারণে আগের প্যালাসাইডিং ওয়াল দুর্বল হয়ে পড়ায় পুকুরপাড়ের ভরাট করা অংশ ধসে গেছে।

কাজটির সাবকন্ট্রাক্টর রকিবুল হাসান রাসেল বলেন, উপজেলা প্রকৌশল অফিসের নির্দেশনা অনুযায়ী কাজ পরিচালিত হচ্ছে। তাদের নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই।

উপজেলা প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, কয়েক দিনের ভারি বৃষ্টির কারণে এ ধসের ঘটনা ঘটেছে। এখানে কাজের পরিকল্পনায় কোনো ত্রুটি নেই। আপাতত বৃষ্টির কারণে কাজ বন্ধ রাখা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কাজ শুরু করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, পুকুর সংস্কারের কাজ এখনো শেষ হয়নি। প্রাকৃতিক কারণে ধস হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় সংস্কার করা হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

শ্যামনগরে অপহরণ চক্রের তিন সদস্য আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত...

ঘরেই তৈরি করুন মজাদার বালুশাই

ঘরোয়া উপকরণ দিয়েই সহজে তৈরি করা যায় জনপ্রিয় মিষ্টি...

স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে...

৩৮ কেজি গাঁজা উদ্ধার, পলাতক সহযোগীর খোঁজে পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলায় ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম (৫৪)...

চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে উত্তেজনা

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে আওয়ামীপন্থী...

উলিপুরে মৌমাছির ঝাঁকের আক্রমণে আহত ৩

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মৌমাছির হানায় জামায়াতে ইসলামীর তিনজন নেতাকর্মী...

নৌবাহিনীর অভিযানে বিপুল ইয়াবা ও আইস জব্দ

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে...

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে...

৩৭৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত তিনটি হত্যাকাণ্ডের ঘটনায়...

অন্ধকারে কেন বাড়ে মানুষের ভয়

আধুনিক নগর জীবনে চারপাশ আলোয় ভরপুর থাকলেও অন্ধকারের প্রতি...

সালথায় স্কুলে উত্তেজনা, ক্লাস বর্জন করল শিক্ষার্থীরা

ফরিদপুরের সালথা উপজেলায় কাগদী মুরুটিয়া আলহাজ্ব মো. আব্দুল মজিদ...

নতুন কমিটি পেয়ে নওগাঁয় ছাত্রদলের উচ্ছ্বাস

নওগাঁ জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষে নেতাকর্মীরা...

কোনাবাড়ীতে বস্তা থেকে নারীর মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি বস্তার ভেতর থেকে মমতাজ...

সিসিটিভি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সফল অভিযান

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চুরি, ডাকাতি ও ছিনতাই দমনে পুলিশের...
spot_img

আরও পড়ুন

শ্যামনগরে অপহরণ চক্রের তিন সদস্য আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (৪ মে) সকালে সুন্দরবনের ধোলাই খাল...

ঘরেই তৈরি করুন মজাদার বালুশাই

ঘরোয়া উপকরণ দিয়েই সহজে তৈরি করা যায় জনপ্রিয় মিষ্টি বালুশাই। অল্প কিছু ধাপ অনুসরণ করলেই বাসায় বসে তৈরি করা সম্ভব সুস্বাদু এই মিষ্টান্ন। উপকরণ হিসেবে...

স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছে তেঁতুলিয়া মডেল...

৩৮ কেজি গাঁজা উদ্ধার, পলাতক সহযোগীর খোঁজে পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলায় ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম (৫৪) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে...
spot_img