Thursday, August 13, 2026
27 C
Dhaka

পাবনায় প্রেসক্লাব ইস্যুতে সরকারের বরাদ্দের আশ্বাস

পাবনার ঐতিহ্যবাহী ৬৫ বছর বয়সী পাবনা প্রেসক্লাবের জায়গা সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি জানিয়েছেন, প্রেসক্লাবের জমি সংক্রান্ত আবেদন ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (২ মে) পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে প্রেসক্লাবের ৬৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে প্রীতি সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, পাবনা প্রেসক্লাবের আবেদন মন্ত্রণালয়ে রয়েছে। সেটি প্রক্রিয়াধীন। আমরা একটি বরাদ্দ দেওয়ার বিষয়টি বিবেচনা করছি। সমাজকল্যাণ প্রতিমন্ত্রীও এ বিষয়ে কিছু বরাদ্দ দেবেন, যাতে ঐতিহ্যবাহী এই প্রেসক্লাব আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, পাবনা শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। এ জেলার অনেক গুণী মানুষের জন্ম হয়েছে, যাদের নিয়ে আমরা গর্ব করি। সাংবাদিকরাও এ জেলার গৌরবের অংশ। পাবনা আমাদের শিখিয়েছে অধিকার আদায়ের সংগ্রাম।

মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়মিতভাবে এগিয়ে চলছে। আগামী দিনে পানিসম্পদ ও অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, পদ্মা ও যমুনা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, সবাই একসঙ্গে কাজ করলে নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এ সময় তিনি সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং প্রয়াত সাংবাদিক ও প্রেসক্লাব সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে।

এ সময় প্রেসক্লাব সদস্যরা ক্লাবের জায়গাটি স্থায়ীভাবে বরাদ্দ দেওয়ার দাবি জানান।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা, যা দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখে। তিনি অপসাংবাদিকতা রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পীরা, যা উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি করে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img