Friday, July 24, 2026
25.5 C
Dhaka
No menu items!

বহির্নোঙরে সংঘর্ষে বিপর্যয়, আটকে ২৮০০ কনটেইনার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী দুটি কনটেইনার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিদেশি পতাকাবাহী জাহাজ ‘মায়েরস্ক চট্টগ্রাম’ এবং দেশীয় এইচআর লাইনের ‘এইচআর তুরাগ’-এর কাঠামো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণে প্রায় ২ হাজার ৮০০ একক (টিইইউস) কনটেইনার পণ্য আটকে পড়ায় নির্ধারিত সময়ে খালাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বন্দর ও শিপিং সূত্রে জানা যায়, সিঙ্গাপুর থেকে আমদানিপণ্য নিয়ে আসা জাহাজ দুটি গত শুক্রবার (১ মে) চট্টগ্রাম বন্দরের জেটিতে ভেড়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই বহির্নোঙরে দুই জাহাজের মধ্যে সংঘর্ষ ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষে জাহাজ দুটির পানির নিচের অংশ ও পার্শ্বদেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার সকালে জাহাজ দুটি জেটিতে আনার দায়িত্বে ছিলেন বন্দরের দুই অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন মো. আতাউল হাকিম সিদ্দিকী ও ক্যাপ্টেন মোহাম্মদ শামসুদ্দীন। তবে দুর্ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনা করে তারা ঝুঁকি এড়িয়ে জাহাজ জেটিতে না আনার সিদ্ধান্ত নেন।

ক্যাপ্টেন মোহাম্মদ শামসুদ্দীন বলেন, ‘আমরা জাহাজে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়। পরে জাহাজে উঠে দেখি দুটিরই মূল অংশ ক্ষতিগ্রস্ত। পানির নিচে কোনো সূক্ষ্ম ছিদ্র বা বড় ধরনের ঝুঁকি আছে কি না, তা কারিগরি তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। এই অবস্থায় জাহাজগুলো জেটিতে আনতে গেলে চ্যানেলে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই আমরা ফিরে এসেছি।’

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত জাহাজ জেটিতে প্রবেশের সময় চ্যানেলের মাঝপথে বিকল হলে বা ডুবে গেলে কর্ণফুলী নদীর মোহনা বন্ধ হয়ে যেতে পারে। এতে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে কারিগরি ছাড়পত্র ছাড়া জাহাজ দুটি বহির্নোঙরেই রাখা হয়েছে।

দুর্ঘটনার কারণে আটকে পড়া কনটেইনারের মধ্যে আমদানিকারকদের কাঁচামাল ও বিভিন্ন পণ্য রয়েছে। সময়মতো খালাস না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন ব্যবসায়ীরা। জাহাজ দুটি বিশ্বের শীর্ষ শিপিং লাইন ‘মায়েরস্ক’ এবং এইচআর লাইনের অন্তর্ভুক্ত।

এদিকে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে নৌ-বাণিজ্য অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে বৈরী আবহাওয়ার কারণে তদন্ত কার্যক্রম শুরু করতে বিলম্ব হচ্ছে।

নৌ-বাণিজ্য অধিদপ্তরের প্রিন্সিপাল অফিসার শেখ জালাল উদ্দিন গাজী জানিয়েছেন, ‘আবহাওয়া প্রতিকূল থাকায় তদন্ত দল এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরিস্থিতি স্বাভাবিক হলে কারিগরি তদন্ত শুরু হবে এবং জাহাজ দুটি চলাচলের উপযোগী কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত বিপুল পরিমাণ আমদানিপণ্য নিয়ে জাহাজ দুটি বহির্নোঙরেই অবস্থান করছে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img