Friday, July 10, 2026
25.9 C
Dhaka

ময়মনসিংহ মেডিকেলে হামের শিশু রোগীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ৯ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ৬৭ শিশু চিকিৎসাধীন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত নতুনভাবে ৯ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে গতকাল বিকেল পৌনে চারটার দিকে চিকিৎসাধীন চার মাস বয়সী শিশুটি মারা যায়। শিশুটি কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। ২৪ মার্চ হামের উপসর্গ এবং নিউমোনিয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার শরীরে হাম শনাক্ত হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১৮১ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ১১২ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এ পর্যন্ত ৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৬৭ শিশু রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে শিশু ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। হাসপাতালের ৬৪ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম রোগীদের চিকিৎসা দিচ্ছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ১২৯ শিশুর নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৯৫টির রিপোর্ট এসেছে, যার ৫১টিতে হাম শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, হামের লক্ষণ নিয়ে ভর্তি ওই শিশুর নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু রোগীর ক্ষেত্রে হাম ছাড়াও নিউমোনিয়া ও হার্ট ফেইলারের জটিলতা ছিল। তিনি বলেন, হামের লক্ষণ নিয়ে শিশু ভর্তি হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে...

নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?...
spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে উবার বাংলাদেশ। এর আগে শহরটিতে উবার মোটো ও উবার রেন্টালস সেবা চালুর...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে নতুন প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। বিশেষ করে চাঁদে স্থায়ী উপস্থিতি ও...
spot_img