Wednesday, June 10, 2026
34.9 C
Dhaka

রাজবাড়ীতে পদ্মা নদীতে বাসডুবি: জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা

রাজবাড়ী – গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় জেলা প্রশাসন থেকে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে কমিটির প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে দাখিল করেন। বৃহস্পতিবার জেলা প্রশাসক সুলতানা আক্তার এটি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিবেদন দুর্ঘটনার কারণ এবং দায়ী ব্যক্তি বা সংস্থাকে চিহ্নিত করেছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সুপারিশও রয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে বলেন, “প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ এবং স্থানীয় মানুষ ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলার পর রিপোর্ট জমা দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।”

জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, প্রতিবেদন সংশ্লিষ্ট সব গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও নৌপরিবহন মন্ত্রণালয় এই বিষয়ে সমন্বয় করবে।

এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়ও একটি ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। তবে তাদের প্রতিবেদন এখনও জমা পড়ে নি। কমিটির প্রধান অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মুহিবুল ইসলাম জানান, সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং আগামী রবিবার প্রতিবেদন দাখিল করা হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন...

মোবাইলেই দেখা যাবে বিশ্বকাপ, থাকছে একাধিক প্ল্যাটফর্ম

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের উন্মাদনা প্রতি আসরেই নতুন...

বিশ্বকাপ ইতিহাসে গোলের রাজা ব্রাজিল, দ্বিতীয় জার্মানি

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে গোলসংখ্যার দিক থেকে সবার ওপরে অবস্থান...

ভিসা জটিলতায় বিশ্বকাপ থেকে বাদ সোমালিয়ার রেফারি ওমর

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিলেন সোমালিয়ার...

তানজিদের ফিফটিতে ভালো শুরু পেল বাংলাদেশ

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ সূচনা এনে দেন...

শান্ত-তামিমের ব্যাটে বাংলাদেশ ইনিংসে গতি

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আবারও ব্যাট হাতে জ্বলে...

তামিম-শান্তর ব্যাটে শুরু ভালো হলেও পরে ধাক্কা

বাংলাদেশের ইনিংসে ভরসা হয়ে উঠেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে...

ইরান ও বিশ্বকাপ প্রসঙ্গে তর্কে নেটদুনিয়া

আইপিএল ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টকে ঘিরে সাম্প্রতিক নানা সিদ্ধান্ত...

তামিম-শান্তর পর ফিফটি করলেন মোসাদ্দেক

বাংলাদেশের ইনিংসে ধারাবাহিক ব্যাটিংয়ের মাঝে গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন...
spot_img

আরও পড়ুন

অ্যান্টার্কটিকার বরফের নিচে ‘ঘোস্ট পার্টিকেল’ গবেষণায় নতুন সম্ভাবনা, মিলতে পারে মহাবিশ্বের অজানা রহস্য

পৃথিবীর সবচেয়ে শীতল ও দুর্গম মহাদেশ অ্যান্টার্কটিকায় পরিচালিত এক গবেষণা নতুন করে আলোচনায় এসেছে। মহাদেশটির গভীর বরফস্তরের নিচে স্থাপিত আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে বিজ্ঞানীরা নিউট্রিনো...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি রয়েছেন। তবে স্বাধীনতার পর পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো নারী আসামির...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে যথাযথ কারণ ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে প্রকৃত অভাব, বিপদ...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময় যে বন্ধুত্বের দাবি করা মানুষ সত্যিকার অর্থে বন্ধু হয়, তা নয়। অনেকেই কাছের মানুষের মতো...
spot_img