Monday, September 7, 2026
27 C
Dhaka

ফিলিং স্টেশনের কাছে পটকা বিস্ফোরণে আতঙ্ক

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেলচালক ও মালিকেরা পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার ( ১ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার ভুল্লী এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এবং রাতে শহরের আরেকটি ফিলিং স্টেশনের সামনে এই অবরোধের ঘটনা ঘটে। একই রাতে রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় একটি ফিলিং স্টেশনের কাছে পটকা বিস্ফোরণের ঘটনাও ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল নয়টা থেকে ভুল্লী এলাকার তিয়াস তিমু ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ শুরু হওয়ার কথা ছিল। তেল নেওয়ার আশায় ভোর থেকেই শত শত মোটরসাইকেলচালক সেখানে অপেক্ষা করতে থাকেন। তবে ডিপো থেকে তেল পৌঁছাতে বিকেল পাঁচটা বেজে যায়। তেল পৌঁছানোর পরও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ছয়টার পর তেল বিক্রি করতে অস্বীকৃতি জানায়। এতে মোটরসাইকেলচালক ও মালিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে বিক্ষুব্ধ চালকেরা পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তিয়াস তিমু ফিলিং স্টেশনের মালিক রওশনুল হক বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তেল বিক্রির সময় নির্ধারণ করা হয়েছে। সেই নির্দেশনা অনুসরণ করেই তাঁরা তেল সরবরাহ বন্ধ রেখেছিলেন।

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী বলেন, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সরকারি নির্দেশনা অনুযায়ী তেল সরবরাহ বন্ধ রেখেছিল। কিন্তু মোটরসাইকেলচালকেরা তা মেনে নিতে না পেরে মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়।

এদিকে একই রাতে ঠাকুরগাঁও শহরের চৌধুরী ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেলচালকেরা আবারও মহাসড়ক অবরোধ করেন। তাঁরা মহাসড়কে বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় মোটর শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চৌধুরী ফিলিং স্টেশনের ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন, ডিসপেন্সিং মেশিনে ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে জ্বালানি তেল বিতরণ বন্ধ রাখতে হয়েছিল। পরে তেল সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ওই সময় কিছু মোটরসাইকেলচালক বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

অন্যদিকে রানীশংকৈলের নেকমরদ হাইওয়ে ফিলিং স্টেশনের কাছে রাতের দিকে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ আহত না হলেও ফিলিং স্টেশনে তেল নিতে আসা মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মুসলিম উদ্দিন বলেন, ‘গতকাল আমরা ২ হাজার লিটার পেট্রল পাই। লরি আসার পর তা আনলোড করে রাতে তেল বিতরণের প্রস্তুতি নিচ্ছিলাম। তখন মোটরসাইকেলের একটি বহর পাম্পের ভেতর ঢুকে পড়ে। তাদের সরে যেতে বললে তারা উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে ফিলিং স্টেশনের পেছনে একটি বিকট শব্দ হয়। তখন লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন। পরে পুলিশ এসে সেখানে অবস্থান নেয়।’

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, ‘আমি ছুটিতে আছি। গতকাল জ্বালানি তেলের জেরে দুটি ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে অবস্থান নেন বিক্ষুব্ধরা। পরে তাঁদের সরিয়ে দেওয়া হয়। আর রানীশংকৈলের নেকমরদ এলাকার একটি ফিলিং স্টেশনে পটকা বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এসব ঘটনার পেছনে কারও উসকানি আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img