Wednesday, June 10, 2026
34.9 C
Dhaka

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ১০ শিশু চিকিৎসাধীন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোররাতে হাসপাতালের হামের আইসোলেশন ওয়ার্ডে হুমায়রা নামের ওই শিশু মারা যায়। তার মা-বাবা বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা।

হাসপাতালের উপপরিচালক ও মুখপাত্র মো. মনজুর-এ-মুর্শেদ জানান, হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। মৃত শিশুর শরীরে র‍্যাশ দেখা গিয়েছিল। হাম নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হাম যাতে ছড়িয়ে না পড়ে এজন্য আইসোলেশন ওয়ার্ড চালু রাখা হয়েছে। হামের জটিলতা বাড়লে আইসিইউ প্রয়োজন হতে পারে, কিন্তু হাসপাতালে শিশুদের জন্য পেডিয়াট্রিক আইসিইউ নেই। পেডিয়াট্রিক আইসিইউ চালুর জন্য জনবল ও প্রয়োজনীয় সহায়তা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

এদিকে, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাত রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে। ভর্তি রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বগুড়ার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত এক মাসে হামের উপসর্গ নিয়ে মোট ২৬ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুজন হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বর্তমানে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোনো হামের রোগী ভর্তি নেই।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন...

মোবাইলেই দেখা যাবে বিশ্বকাপ, থাকছে একাধিক প্ল্যাটফর্ম

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের উন্মাদনা প্রতি আসরেই নতুন...

বিশ্বকাপ ইতিহাসে গোলের রাজা ব্রাজিল, দ্বিতীয় জার্মানি

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে গোলসংখ্যার দিক থেকে সবার ওপরে অবস্থান...

ভিসা জটিলতায় বিশ্বকাপ থেকে বাদ সোমালিয়ার রেফারি ওমর

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিলেন সোমালিয়ার...

তানজিদের ফিফটিতে ভালো শুরু পেল বাংলাদেশ

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ সূচনা এনে দেন...

শান্ত-তামিমের ব্যাটে বাংলাদেশ ইনিংসে গতি

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আবারও ব্যাট হাতে জ্বলে...

তামিম-শান্তর ব্যাটে শুরু ভালো হলেও পরে ধাক্কা

বাংলাদেশের ইনিংসে ভরসা হয়ে উঠেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে...

ইরান ও বিশ্বকাপ প্রসঙ্গে তর্কে নেটদুনিয়া

আইপিএল ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টকে ঘিরে সাম্প্রতিক নানা সিদ্ধান্ত...

তামিম-শান্তর পর ফিফটি করলেন মোসাদ্দেক

বাংলাদেশের ইনিংসে ধারাবাহিক ব্যাটিংয়ের মাঝে গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন...
spot_img

আরও পড়ুন

অ্যান্টার্কটিকার বরফের নিচে ‘ঘোস্ট পার্টিকেল’ গবেষণায় নতুন সম্ভাবনা, মিলতে পারে মহাবিশ্বের অজানা রহস্য

পৃথিবীর সবচেয়ে শীতল ও দুর্গম মহাদেশ অ্যান্টার্কটিকায় পরিচালিত এক গবেষণা নতুন করে আলোচনায় এসেছে। মহাদেশটির গভীর বরফস্তরের নিচে স্থাপিত আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে বিজ্ঞানীরা নিউট্রিনো...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি রয়েছেন। তবে স্বাধীনতার পর পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো নারী আসামির...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে যথাযথ কারণ ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে প্রকৃত অভাব, বিপদ...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময় যে বন্ধুত্বের দাবি করা মানুষ সত্যিকার অর্থে বন্ধু হয়, তা নয়। অনেকেই কাছের মানুষের মতো...
spot_img