Monday, September 14, 2026
31 C
Dhaka

পাংশায় নারীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক নারীকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত সোমবার সন্ধ্যার দিকে পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী (৩২) জানান, তিনি ব্যক্তিগত কাজে কুষ্টিয়া থেকে পাংশায় এসেছিলেন। কাজ শেষে বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া ফেরার উদ্দেশ্যে বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাস এসে থামে এবং সেখানে থাকা তিনজন ব্যক্তি জোরপূর্বক তাঁকে গাড়িতে তুলে নেয়।

নারীর অভিযোগ, এরপর তাঁকে নিয়ে পাংশা উপজেলার কুলটিয়া এলাকাসহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করা হয়। এ সময় অভিযুক্তরা পালাক্রমে মাইক্রোবাস চালায় এবং গাড়ির পেছনের সিটে তাঁকে ধর্ষণ করে। পরে সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়া সদর থানা এলাকার একটি নির্জন স্থানে তাঁকে নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি চলে যায়।

ঘটনার পর ওই নারী কুষ্টিয়া সদর থানায় মামলা করতে গেলে তাঁকে ঘটনাস্থলের থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়। পরে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা করেন।

মামলার আসামিরা হলেন পাংশা উপজেলার হাসিবুর রহমান ওরফে অন্তর (৩২), মো. বরকত মুন্সী (৩৪) এবং রাশেদুজ্জামান রাশেদ (৪০)। এর মধ্যে রাশেদুজ্জামান রাশেদকে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পাংশা শহরের দত্ত মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পাংশা শহরে কসমেটিকসের ব্যবসা করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, নারীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার দ্বিতীয় আসামি রাশেদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে। গ্রেপ্তার আসামিকে বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান আসামি হাসিবুর রহমানের সঙ্গে কয়েক বছর আগে ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল। তবে কয়েক মাস আগে তাদের সম্পর্কের অবসান ঘটে। এছাড়া পাওনা টাকার বিষয়ে ওই নারী কুষ্টিয়ার একটি আদালতে হাসিবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন।

ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, কয়েক মাস ধরে তাঁদের মধ্যে সম্পর্ক নেই। এছাড়া টাকাসংক্রান্ত একটি মামলাও আদালতে চলমান রয়েছে বলে জানা গেছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img