Friday, July 31, 2026
32.3 C
Dhaka
No menu items!

জেলেদের আয় বিপর্যয় ও পরিবহন ব্যবস্থায় প্রভাব

কুড়িগ্রামের চিলমারীতে ডিজেলের সংকট এবং ডিলারদের অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে স্থানীয় জেলেরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ মঙ্গলবার সকালে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে ১২ থেকে ১৪ জন জেলে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও অবস্থান করেন। পরে তাঁরা নিজ নিজ ঘরে চলে যান।

জেলেদের অভিযোগ, সম্প্রতি কয়েকজন ডিলার বিপুল পরিমাণ ডিজেল পাওয়ার পর তা সরাসরি বাজারে সরবরাহ না করে মজুত রাখছেন, যার কারণে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। নির্ধারিত দামের চেয়ে লিটারপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেশি দিয়ে তেল কিনতে হচ্ছে।

স্থানীয় জেলে বেলাল, সুবল, আশরাফসহ কয়েকজন বলেন, ডিজেল না পাওয়ায় নদীতে মাছ ধরতে যাচ্ছেন না, ফলে আয় বন্ধ হয়ে গেছে। এভাবে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

চিলমারী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, ইউনিয়নের অনেকেই পাশের জোড়গাছ এলাকা থেকে বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছেন।

রমনা মডেল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন বলেন, তাঁর এলাকায় প্রায় ৩০০ জেলে পরিবারের মধ্যে অর্ধেকের বেশি ডিজেলচালিত নৌকার ওপর নির্ভরশীল। তেলের সংকট ও উচ্চমূল্যের কারণে এসব পরিবার চরম বিপাকে পড়েছেন।

স্থানীয়রা বলছেন, শুধু চিলমারী নয়, উপজেলার অন্যান্য এলাকায়ও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এতে পরিবহন, কৃষি ও সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। যদি পরিবহন ব্যাহত হয়, নিত্যপণ্যের সরবরাহে বিঘ্ন ঘটবে এবং মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হবে।

চিলমারীর ইউএনও মো. মাহমুদুল হাসান দাবি করেছেন, ডিজেলের কোনো ঘাটতি নেই। কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img