Thursday, September 17, 2026
27 C
Dhaka

কুড়িগ্রামের যুবকের ভিডিও ভাইরাল, বেড়েছে অনুসারী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এক প্রত্যন্ত চরাঞ্চলের যুবক তাইজুল ইসলাম এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তাজু ভাই ২.০’ নামে পরিচিত। ফেসবুকে এই নামের একটি পেজ পরিচালনা করেন তিনি। সম্প্রতি স্থানীয় একটি বাজারে জিলাপির দাম নিয়ে করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তাকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে।

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে মুঠোফোনে ভিডিওটি ধারণ করেন তাইজুল ইসলাম। ভিডিওতে দেখা যায়, তিনি এক দোকানিকে জিজ্ঞাসা করছেন জিলাপি কত দামে বিক্রি হচ্ছে এবং সেই দাম সরকারি নির্ধারিত মূল্যের সঙ্গে মিলছে কি না। তার সরল ও ভাঙা ভাঙা কথোপকথনের ভিডিওটি দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়ে। কয়েক দিনের মধ্যেই ভিডিওটি প্রায় ৫৯ লাখ বার দেখা হয়েছে বলে জানা গেছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার আগে ‘তাজু ভাই ২.০’ নামের ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ছিল প্রায় ছয় হাজার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন লাখে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তার উপস্থাপনাকে নিখাদ বিনোদন হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনাও করছেন। তবে ভাইরাল হওয়া এই তরুণের ব্যক্তিগত জীবন সংগ্রামের গল্প ভিন্ন।

তাইজুল ইসলামের বাড়ি নাগেশ্বরী উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে। ছয় ভাই–বোনের সংসারে তিনি সবার বড় এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। আর্থিক সংকটের কারণে তার কখনো বিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়নি।

জীবিকার তাগিদে সর্বশেষ রাজধানীতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। কাজের ফাঁকে শখের বশে গ্রামে ফিরে মুঠোফোনে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ধারণ করতেন।

তাইজুল ইসলাম বলেন, ‘আমার মা–বাবা অসুস্থ, দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবারের দুঃখকষ্ট ভুলতেই ভিডিও করি। আমি কোনো সাংবাদিক না।’

তিনি আরও জানান, ভিডিও করার পেছনে তার আরেকটি উদ্দেশ্য রয়েছে। সেটি হলো চরাঞ্চলের মানুষের জীবনযাপন, দুঃখ–দুর্দশা ও সমস্যার কথা তুলে ধরা। তার মতে, জেলা শহরের সাংবাদিকেরা সাধারণত এসব প্রত্যন্ত এলাকায় খুব একটা যান না। তাই তিনি চান, তার ভিডিওর মাধ্যমে বাইরের মানুষ এসব এলাকার বাস্তবতা জানতে পারুক।

নিজেকে ‘বোকাসোকা মানুষ’ বলে উল্লেখ করে তাইজুল বলেন, ভুল হলে তিনি তা স্বীকার করতে প্রস্তুত। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল বা ব্যঙ্গ তাকে খুব বেশি কষ্ট দেয় না। বরং তিনি চান চরের মানুষের কথা সবার সামনে তুলে ধরতে এবং এসব এলাকার উন্নয়ন হোক।

তাইজুলের প্রতিবেশী ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, তাইজুল কাজের পাশাপাশি বিনোদনধর্মী ভিডিও তৈরি করেন। তবে তার ভিডিওগুলোর মাধ্যমে এলাকার উন্নয়নবঞ্চনার বিষয়ও উঠে আসে।

তিনি আরও বলেন, অনেকেই নানা কিছু করে ভাইরাল হচ্ছেন। কিন্তু তাইজুল উন্নয়নবঞ্চিত এলাকার কথা তুলে ধরে পরিচিতি পেয়েছেন, যা এলাকাবাসীর জন্য গর্বের বিষয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img