Thursday, September 17, 2026
27 C
Dhaka

জ্বালানি সংকটে আখাউড়ায় ব্যতিক্রমী উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি তেলের সংকটে যখন অধিকাংশ পেট্রলপাম্প ও ফিলিং স্টেশন কার্যত তেলশূন্য, তখন আখাউড়া উপজেলার তন্তর বাজারের এক খুচরা ব্যবসায়ী ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। মোটরসাইকেলের চাকায় রং লাগিয়ে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করছেন তিনি, যাতে একজন চালক একাধিকবার তেল নিতে না পারেন।

দেশজুড়ে জ্বালানি তেলের সংকটের প্রভাব ব্রাহ্মণবাড়িয়াতেও পড়েছে। জেলার বেশির ভাগ পেট্রলপাম্প ও ফিলিং স্টেশনে তেল না থাকায় সাধারণ মানুষ ও যানবাহনচালকদের ভোগান্তি বাড়ছে। এই পরিস্থিতিতে আখাউড়ার তন্তর বাজারে মেসার্স হেলেনা হাজারী এন্টারপ্রাইজ নামে একটি খুচরা জ্বালানি তেলের দোকানে সীমিত পরিমাণ তেল বিক্রি করা হচ্ছে।

দোকানটিতে প্রতিটি মোটরসাইকেলকে সর্বোচ্চ দুই লিটার পেট্রল বা অকটেন দেওয়া হয়। তেল দেওয়ার পর মোটরসাইকেলের সামনের চাকায় রঙের দাগ দেওয়া হচ্ছে, যাতে একই ব্যক্তি আবার তেল নিতে না পারেন। প্রতিদিন আলাদা রং ব্যবহার করা হয়। গত সোমবার দিনভর তেল নেওয়া মোটরসাইকেলের চাকায় নীল রঙের দাগ দেওয়া হয়েছিল।

গতকাল বিকেলে ধরখার এলাকার বাসিন্দা মোটরসাইকেল আরোহী মোজাম্মেল হোসেন ওই দোকান থেকে তেল নেন। তিনি বলেন, ‘জেলা সদরের বিভিন্ন পাম্প ও দোকানে তেল নেই। দুপুর থেকে বিভিন্ন পাম্পে ও দোকানে গিয়েছি। কিন্তু কোথাও তেল পাইনি। খবর পেয়ে তন্তর বাজারের দোকান থেকে তেল নিতে গিয়েছি। এখানে সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি হচ্ছে। পাশাপাশি তেল নেওয়ার পর চাকায় রং দেওয়া হচ্ছে। ব্যতিক্রমী উদ্যোগ। অন্তত তেল তো মিলছে, তা–ও সরকার নির্ধারিত মূল্যে।’

শহরের কান্দিপাড়া এলাকার বাসিন্দা শফিকুল আলম জানান, সোমবার দুপুরে তিনি শহর ও সদর উপজেলার অন্তত পাঁচটি পেট্রলপাম্প এবং তিনটি দোকানে ঘুরেও তেল পাননি।

দোকানটির মালিক আবুল হোসেন হাজারী বলেন, ‘আমার পাশের একটি পাম্প বন্ধ আছে। তেল কম পায় বলে তাদের গাড়িভাড়া দিয়ে পোষায় না। আমি যতটুকু তেল পাচ্ছি, সেটা কম করে বিক্রি করছি। একজন যেন একাধিকবার তেল নিতে না পারেন, সে কারণে চাকায় রং লাগিয়ে দেওয়া হচ্ছে। একেক দিন একেক ধরনের রং লাগানো হচ্ছে। তেল নিয়ে যত দিন সমস্যা থাকবে, তত দিন এভাবেই বিক্রি করব।’

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, জ্বালানি তেলের বিষয়ে প্রশাসনের নজরদারি রয়েছে। তন্তর বাজারের ওই ব্যবসায়ী যদি এভাবে নির্ধারিত দামে তেল বিক্রি করে থাকেন, তাহলে এটি ভালো উদ্যোগ বলে মন্তব্য করেন তিনি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img