Thursday, July 9, 2026
26.1 C
Dhaka

অবৈধ মজুতের বিরুদ্ধে চট্টগ্রামে প্রশাসনের অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত করা একটি কালো তেলের ডিপো থেকে প্রায় ২৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন। একই দিনে নগরের বন্দর এলাকায় একটি বন্ধ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে আরও প্রায় ৮ হাজার লিটার ডিজেল ও অকটেন উদ্ধার করা হয়। সোমবার বিকেলে ও দুপুরে পৃথক অভিযানে এসব তেল জব্দ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকার রেললাইনের পাশে একটি টিনঘেরা ডিপোতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখা হয়েছিল। বিকেল পাঁচটার দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ২৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়, যা প্রাথমিকভাবে ডিজেল বলে ধারণা করা হচ্ছে।

অভিযানের পর সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তাঁর সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় যমুনা অয়েল কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক ক্যাপ্টেন শেখ জাহিদ আহমেদও ঘটনাস্থলে ছিলেন।

সরেজমিনে দেখা যায়, সিডিএ আবাসিক এলাকার সড়কের পাশে টিনের বেড়া দিয়ে তৈরি করা হয়েছে ডিপোটি। প্রবেশমুখে একটি বড় ট্যাংক স্থাপন করা রয়েছে এবং ভেতরে ছোট-বড় শতাধিক ড্রাম স্তূপ করে রাখা হয়েছে। ট্যাংক লরি ও বিভিন্ন ট্যাংকের মধ্যেও জ্বালানি তেল সংরক্ষণ করা হয়েছিল। জেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি মজুতের প্রমাণ পান।

যমুনা অয়েল কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক ক্যাপ্টেন শেখ জাহিদ আহমেদ বলেন, খোলা চোখে ট্যাংক লরির ভেতরে থাকা জ্বালানিটি ডিজেল বলে মনে হয়েছে। তবে এর মান যাচাইয়ের জন্য বিএসটিআই পরীক্ষা করে চূড়ান্ত প্রতিবেদন দেবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি কালো তেলের ডিপোতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ডিপোর মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। অভিযানে অবৈধ তেল মজুতের বড় একটি চালান ধরা পড়েছে। প্রায় ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। জব্দ করা তেল আদালতে উপস্থাপন করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, দেশে জ্বালানির কোনো সংকট নেই। সিঙ্গাপুর থেকে একটি তেলের জাহাজ ইতিমধ্যে দেশে পৌঁছেছে এবং আরও কয়েকটি জাহাজ পথে রয়েছে। তবে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় অবৈধভাবে জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এসব কার্যক্রম বন্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত শুক্রবারও ছয় হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। এ পর্যন্ত অবৈধ জ্বালানি মজুত ও কালোবাজারির অভিযোগে ৯৮টি মামলা করা হয়েছে এবং প্রায় চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এর আগে দুপুরে নগরের বন্দর এলাকায় অবস্থিত আনোয়ারা জাকারিয়া ফিলিং স্টেশনে অভিযান চালায় জেলা প্রশাসন। সেখানে তেল না থাকার অজুহাতে ফিলিং স্টেশনের প্রবেশপথ দড়ি দিয়ে বন্ধ রাখা হয়েছিল এবং মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। তবে অভিযানে ভেতরে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত থাকার প্রমাণ পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা জানান, ওই ফিলিং স্টেশনে বিক্রয়যোগ্য ৭ হাজার ৭৩৪ লিটার ডিজেল ও ৩৭৪ লিটার অকটেন পাওয়া যায়। মজুত থাকা সত্ত্বেও তা বিক্রি না করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছিল। পাশাপাশি তেলের পরিমাপেও কারচুপির অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে এসব অনিয়ম করায় দুটি আইনে ফিলিং স্টেশনটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার নিয়মিত খাওয়া উচিত

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। রক্তে...

ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগকারীদের বড় লোকসান, ক্ষতি ৩৮০ কোটি ডলারের বেশি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া মিম কয়েনে...

আপনার পছন্দ অনুযায়ী কথা বলবে অ্যাপলের সিরি, আসছে নতুন নিয়ন্ত্রণ সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও স্বাভাবিক, ব্যক্তিকেন্দ্রিক এবং...

খাওয়ার পর পেটব্যথা কেন হয়, কোন লক্ষণ কী সমস্যার ইঙ্গিত দেয়

খাবার খাওয়ার পর অনেকেরই পেটে অস্বস্তি বা ব্যথা শুরু...

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ উন্মোচন ১২ আগস্ট, কী কী পরিবর্তন আসতে পারে

নতুন প্রজন্মের পিক্সেল স্মার্টফোন উন্মোচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে...

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...
spot_img

আরও পড়ুন

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার নিয়মিত খাওয়া উচিত

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা ধমনীর ভেতরে জমে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে।...

ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগকারীদের বড় লোকসান, ক্ষতি ৩৮০ কোটি ডলারের বেশি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া মিম কয়েনে বিনিয়োগ করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রায় ১০ লাখ বিনিয়োগকারী। একটি ক্রিপ্টো বিশ্লেষক...

আপনার পছন্দ অনুযায়ী কথা বলবে অ্যাপলের সিরি, আসছে নতুন নিয়ন্ত্রণ সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও স্বাভাবিক, ব্যক্তিকেন্দ্রিক এবং ব্যবহারবান্ধব করে তুলতে নতুন সুবিধা যুক্ত করছে অ্যাপল। সর্বশেষ পরীক্ষামূলক সংস্করণে ব্যবহারকারীরা এখন সিরির কথা...

খাওয়ার পর পেটব্যথা কেন হয়, কোন লক্ষণ কী সমস্যার ইঙ্গিত দেয়

খাবার খাওয়ার পর অনেকেরই পেটে অস্বস্তি বা ব্যথা শুরু হয়। কারও ক্ষেত্রে এটি জ্বালাপোড়ার মতো অনুভূত হয়, যা ধীরে ধীরে বুক পর্যন্ত ছড়িয়ে পড়তে...
spot_img