Wednesday, July 22, 2026
26 C
Dhaka
No menu items!

বদলগাছীতে খেত খুঁড়তে গিয়ে মিলল ৩২৫টি গুলি

নওগাঁর বদলগাছী উপজেলার একটি পটোলখেতের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৩২৫টি গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার ( ২৯ মার্চ) সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। শ্রমিকেরা জমিতে কাজ করার সময় মাটির নিচে একটি কাঠের বাক্সে এসব গুলি খুঁজে পান।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে দেউলিয়া গ্রামের কৃষক জাইদুল ইসলামের পটোলখেতে বাঁশের খুঁটি বসানোর কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। খেতের একটি স্থানে খুঁটি বসাতে গিয়ে মাটির নিচে শক্ত কিছু অনুভব করেন তাঁরা। পরে সন্দেহ হওয়ায় ওই স্থানে প্রায় এক ফুট গভীর পর্যন্ত মাটি খুঁড়ে একটি কাঠের বাক্স পাওয়া যায়। বাক্সটি খুলে ভেতরে বিপুল পরিমাণ গুলি দেখতে পান শ্রমিকেরা।

ঘটনার খবর পেয়ে বেলা ১১টার দিকে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে সেগুলো গণনা করে মোট ৩২৫টি গুলি পাওয়া যায়।

জমির মালিক কৃষক জাইদুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে জমিটি বন্ধক নিয়ে চাষাবাদ করছেন। এতদিন জমিতে কাজ করলেও সেখানে আগে কখনো এমন কিছু পাওয়া যায়নি। শ্রমিকেরা খুঁটি বসানোর সময় মাটির নিচে বাক্সটি খুঁজে পাওয়ার পর বিষয়টি স্থানীয়দের জানানো হয় এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, উদ্ধার করা গুলিগুলো থ্রি-নট-থ্রি রাইফেলের। গুলিগুলোর ধরন ও অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে। দীর্ঘদিন মাটির নিচে থাকার কারণে গুলিগুলোতে মরিচা ধরেছে এবং সেগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা গুলিগুলো বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img