Monday, August 3, 2026
27.3 C
Dhaka
No menu items!

নাব্যতা সংকট ও ফেরির স্বল্পতায় ইলিশা ঘাটে যানজট

ফেরি সংকটের কারণে ভোলার ইলিশা ফেরিঘাটে তরমুজবাহী শতাধিক ট্রাক কয়েক দিন ধরে আটকে রয়েছে। সময়মতো ফেরিতে পারাপার করতে না পারায় ট্রাকে থাকা তরমুজ পচে নষ্ট হচ্ছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।

রোববার (৭ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, ইলিশা লঞ্চঘাট এলাকা জুড়ে পচা তরমুজের তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ভোলা-বরিশাল-চট্টগ্রাম মহাসড়কের ভোলা অংশে ইলিশা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ফেরিঘাট পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে তরমুজবোঝাই কাভার্ড ভ্যান ও ট্রাক। অপেক্ষমাণ এসব গাড়ির প্রায় ৯৯ শতাংশেই তরমুজ রয়েছে।

ট্রাকচালকেরা জানান, ঘাটে একদিন আটকে থাকলেই তরমুজের বড় অংশ নষ্ট হয়ে যায়। পাশাপাশি চালক ও সহকারীদের প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। লালমোহন থেকে তরমুজ নিয়ে আসা এক চালক মো. শাহাবুদ্দিন বলেন, শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে ঘাটে এসে লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু এখনো ফেরিতে ওঠার সুযোগ পাননি।

বোরহানউদ্দিন থেকে আসা ট্রাকচালক নীরব হাওলাদার অভিযোগ করেন, ইলিশা ঘাটে কোনো নির্দিষ্ট ট্রাক টার্মিনাল, বিশ্রামাগার বা শৌচাগারের ব্যবস্থা নেই। সড়কের ওপর গাড়ি রেখে অবস্থান করতে হয় এবং স্থানীয়দের নানা কথা শুনতে হয়। রাতের বেলায় গাড়ির ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম চুরি হওয়ার ঘটনাও ঘটে। কখনো ত্রিপল কেটে তরমুজও নিয়ে যায় দুর্বৃত্তরা। এর পরও টার্মিনাল খরচ হিসেবে ১৭০ টাকা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

চালকদের অভিযোগ, এই নৌপথে সারা বছরই নাব্যতা সংকট দেখা যায়। জোয়ার-ভাটার ওপর নির্ভর করে ফেরিতে যানবাহন পারাপার করতে হয়। এর সঙ্গে ফেরির স্বল্পতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অনেক সময় একটি ফেরি চালু থাকলে অন্যটি বিকল হয়ে পড়ে থাকে বলেও অভিযোগ তাঁদের।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় প্রায় ৫০ হাজার একর জমিতে তরমুজের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১৮ হাজার একর বেশি। প্রতি একর জমিতে গড়ে প্রায় ১৫ হাজার কেজি তরমুজ উৎপাদন হয়েছে।

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষক মো. শাহাব উদ্দিন ফরাজি বলেন, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়া এবং সাম্প্রতিক ঝড়-বৃষ্টির কারণে বাজারে তরমুজের দাম কমে গেছে। আগে যেখানে ১০০টি তরমুজ ২৫ হাজার টাকায় বিক্রি হতো, এখন সেই দাম নেমে এসেছে ৯ থেকে ১০ হাজার টাকায়। পরিবহন খরচই অনেক সময় উঠছে না, তার ওপর ফেরি সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক কাওসার আহমেদ জানান, আগে এই রুটে পাঁচটি ফেরি থাকলেও একটি বিকল হয়ে ডকইয়ার্ডে রয়েছে। তবে গৌরী নামের একটি বড় ফেরি যুক্ত হওয়ায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং আটকে থাকা যানবাহন দ্রুত পারাপার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপও বেড়েছে। রোববার সকাল থেকে ইলিশা ঘাট থেকে ঢাকার সদরঘাটের উদ্দেশে একের পর এক লঞ্চ ছেড়ে গেছে। প্রতিটি লঞ্চেই স্বাভাবিকের তুলনায় বেশি যাত্রী ছিল।

একই সময়ে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ঘাটের উদ্দেশে ছয়টি নৌযান ছেড়ে গেলেও নৌযানের স্বল্পতার কারণে শত শত যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

অনেক যাত্রী অভিযোগ করেন, বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে স্পিডবোটে করে উত্তাল মেঘনা নদী পার হতে হচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে বলে তাঁদের আশঙ্কা।

ঘাট–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঈদের ছুটি শেষে হঠাৎ যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে পর্যাপ্ত লঞ্চ থাকায় দূরপাল্লার যাত্রীদের কিছুটা স্বস্তি মিলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img