Thursday, June 18, 2026
31.3 C
Dhaka

প্রতারণার অভিযোগে থানায় নেওয়া হলো ফ্যামিলি কার্ডের দালালকে

ফরিদপুরে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৪৬)। তিনি কেশবনগর গ্রামের বাসিন্দা তমিজ উদ্দিনের ছেলে। স্থানীয়ভাবে তিনি প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত এবং এলাকায় বিভিন্ন সময় বিচার–সালিসে অংশ নেন বলে জানা গেছে। তবে তাঁর কোনো রাজনৈতিক দলের আনুষ্ঠানিক পদ নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম এলাকার কয়েকজন অসহায় মানুষের কাছ থেকে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে জনপ্রতি ৭০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত আদায় করেন। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে ভুক্তভোগীরা স্থানীয় লোকজনকে জানান।

গেরদা ইউনিয়ন পরিষদের সদস্য রাশেদ খান বলেন, সাইফুল ইসলাম কেশবনগর গ্রামের কয়েকজন অসহায় মানুষের কাছ থেকে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে জনপ্রতি ৭০০ থেকে এক হাজার টাকা করে আদায় করেছেন। তাঁর কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে ভুক্তভোগীরা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। পরে বিষয়টি সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের কাছে অভিযোগ করা হয়।

অভিযোগের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় সাইফুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক করার সময় তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, না বুঝেই এমন কাজ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে প্রতিশ্রুতি দেন। এ ঘটনার জন্য তিনি নিঃশর্ত ক্ষমাও প্রার্থনা করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, প্রতারণার অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। যেসব ব্যক্তি তাঁর দ্বারা প্রতারিত হয়েছেন তাঁদের খবর দেওয়া হয়েছে। তাঁরা যদি এ ব্যাপারে মামলা করেন, তবে সেই মামলায় মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার (৬ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ইসলামে মিথ্যা অপবাদের ভয়াবহতা ও সতর্কবার্তা

ব্যক্তিগত স্বার্থ, প্রতিহিংসা, রাজনৈতিক বিরোধ কিংবা সাময়িক সুবিধা অর্জনের...

রাতের মধ্যে ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া ও...

এআইনির্ভর ভবিষ্যতের পিসির জন্য নতুন চিপ আনল এনভিডিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কম্পিউটিং প্রযুক্তির দ্রুত বিস্তারের মধ্যে ব্যক্তিগত কম্পিউটার...

এক ঘণ্টার মধ্যে মিলবে বিশ্বকাপের জার্সি

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে সমর্থকদের উচ্ছ্বাস। প্রিয় দলের...

৪৮ দলের বিশ্বকাপে রেকর্ড ১৩ মুসলিম দেশের অংশগ্রহণ, বদলে যাচ্ছে বৈশ্বিক ফুটবলের মানচিত্র

ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে নতুন এক...

গরমে ঘামাচি ও চুলকানি কমাতে নিমপাতা ব্যবহারের কার্যকর উপায়

গ্রীষ্মকালে অতিরিক্ত গরম ও ঘামের কারণে অনেকের ত্বকে ঘামাচি,...

মেসিকে নিয়ে মজার মন্তব্যে আলোচনায় ব্রাজিল প্রেসিডেন্ট

বিশ্বকাপে নিজেদের যাত্রা প্রত্যাশামতো শুরু করতে পারেনি ব্রাজিল। মরক্কোর...

‘আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না’ : আলজেরিয়া ডিফেন্ডার

বিশ্বকাপে আর্জেন্টিনার বড় জয়ের রাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল...

রোনালদোকে ঘিরে বিতর্কের মাঝে আলোচনায় কোহলির পুরোনো পোস্ট

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় নতুন...

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার, স্বস্তিতে ব্রাজিল

বিশ্বকাপের শুরুতে চোট নিয়ে দুশ্চিন্তায় থাকা ব্রাজিল অবশেষে ইতিবাচক...

বিশ্বকাপের নায়ক ভোজিনহার জন্য আসছেন মা

ফুটবল বিশ্বকাপে এবার শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, আবেগ আর মানবিকতার...

পর্তুগালের বিপক্ষে পয়েন্ট পেয়েও সন্তুষ্ট নন দেশাব্রে

বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে প্রত্যাশার চেয়ে বড়...

চোখ হারানোর শঙ্কা থেকে বিশ্বকাপের আলোয় উইসা

পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে ঐতিহাসিক এক রাত কাটিয়েছে ডিআর...

স্বয়ংক্রিয় ব্যাকআপ কেন গুরুত্বপূর্ণ, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জানা দরকার যেসব সুবিধা

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন নতুন সংস্করণ উন্মোচনের সঙ্গে নিয়মিত...
spot_img

আরও পড়ুন

ইসলামে মিথ্যা অপবাদের ভয়াবহতা ও সতর্কবার্তা

ব্যক্তিগত স্বার্থ, প্রতিহিংসা, রাজনৈতিক বিরোধ কিংবা সাময়িক সুবিধা অর্জনের উদ্দেশ্যে অনেক সময় মানুষ অন্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপবাদ ছড়িয়ে থাকে। আবার কোনো তথ্যের...

রাতের মধ্যে ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বিশেষ করে ঢাকাসহ ১৪টি অঞ্চলের জন্য সতর্কবার্তা...

এআইনির্ভর ভবিষ্যতের পিসির জন্য নতুন চিপ আনল এনভিডিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কম্পিউটিং প্রযুক্তির দ্রুত বিস্তারের মধ্যে ব্যক্তিগত কম্পিউটার বাজারে বড় পদক্ষেপ নিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। প্রতিষ্ঠানটি এবার উইন্ডোজচালিত ল্যাপটপের...

এক ঘণ্টার মধ্যে মিলবে বিশ্বকাপের জার্সি

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে সমর্থকদের উচ্ছ্বাস। প্রিয় দলের জার্সি সংগ্রহের আগ্রহও এখন তুঙ্গে। এই চাহিদাকে সামনে রেখে ক্রীড়াপ্রেমীদের জন্য দ্রুত জার্সি সরবরাহের বিশেষ...
spot_img