Tuesday, July 7, 2026
26.9 C
Dhaka

নদীতে ডুবে বাস, এক পরিবারের দুই সদস্যের মৃত্যু

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা স্ত্রী ও একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন আবদুল আজিজ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামে নিজ বাড়িতে বসে তিনি বলেন, ‘জানেন ভাই, আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল। একমাত্র ছেলের বয়স ৬ বছর। স্ত্রী-সন্তান সবাই চলে গেল। আমার কেউ রইল না।’

রাজবাড়ীর কালুখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামে টিনের ছাউনি দেওয়া ছোট একটি ঘরে থাকেন আবদুল আজিজ। ঘর থেকে বেরিয়ে আসতেই তাঁর চোখে ক্লান্তি আর শোকে ভেঙে পড়ার দৃশ্য স্পষ্ট। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের মুঠোফোনে স্ত্রী ও ছেলের ছবি দেখাতে দেখাতে বারবার চোখের পানি মুছছিলেন তিনি।

পদ্মা নদীতে বাস ডুবে তাঁর স্ত্রী নাজমিরা ওরফে জেসমিন (৩০) এবং ছেলে আবদুর রহমান (৬) মারা যান। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া পাঁচটার দিকে গোয়ালন্দের দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আবদুল আজিজ জানান, ঈদের ছুটিতে পরিবার নিয়ে বাড়িতে এসেছিলেন তিনি। বুধবার বেলা তিনটার দিকে আবার ঢাকার উদ্দেশে রওনা দেন। সাভারে একটি গার্মেন্টসে চাকরি করেন তিনি। স্ত্রী ও সন্তান ছাড়াও তাঁদের সঙ্গে ছিলেন স্ত্রীর এক স্বজন।

দুর্ঘটনার মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেন, ফেরিতে ওঠার জন্য তাঁদের বাসটি সড়ক থেকে ফেরির পন্টুনের ঢালে দাঁড়িয়ে ছিল। বাসের ‘এ’ ও ‘বি’ লাইনে তাঁদের আসন ছিল। দুর্ঘটনার আগে বাসচালক ফোনে কারও সঙ্গে রাগান্বিত কণ্ঠে কথা বলছিলেন। কেন তাঁকে এই ফেরিঘাটে দেওয়া হয়েছে—এ নিয়ে তিনি উচ্চস্বরে কথা বলছিলেন।

এর কিছুক্ষণ পর বাসে হঠাৎ জোরে ঝাঁকুনি লাগে। কয়েক সেকেন্ডের মধ্যে বাসটি দ্রুত সামনের দিকে এগিয়ে যায় এবং একপর্যায়ে পানিতে পড়ে যায়। তিনি বলেন, ছেলে ছিটকে পড়ে যায়। তখন সামনের সিটে বসা স্ত্রীর হাত শক্ত করে ধরেছিলেন তিনি। কিন্তু দুই সেকেন্ডের বেশি ধরে রাখতে পারেননি। কীভাবে তিনি নিজে পানির ওপর ভেসে উঠেছিলেন, সেটিও মনে করতে পারছেন না।

দুর্ঘটনার পর পুরো রাত দৌলতদিয়ার পদ্মা নদীর তীরে কাটান আবদুল আজিজ। রাত ১২টার দিকে জানতে পারেন তাঁর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে গিয়ে তিনি স্ত্রীর মরদেহ শনাক্ত করেন।

আজ বৃহস্পতিবার ভোরে এক পুলিশ সদস্য তাঁকে জানান, গেঞ্জি পরা ও হাতে ঘড়ি থাকা একটি শিশুর মরদেহ পাওয়া গেছে। সেখানে গিয়ে তিনি নিজের ছেলের মরদেহ শনাক্ত করেন। পরে স্ত্রী ও সন্তানের মরদেহ নিয়ে সকালে নিজ গ্রামে ফিরে যান এবং দুপুরে গ্রামের গোরস্থানে তাঁদের দাফন সম্পন্ন করেন

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা জোরদারে বৈঠক

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ আরও শক্তিশালী করা, শান্তিরক্ষীদের...

গণঅভ্যুত্থানের দিনলিপি: ৭ ও ৮ জুলাই, টানা ‘বাংলা ব্লকেডে’ অচল হয়ে পড়ে রাজধানী

২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে...

আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না গাজীপুর-টাঙ্গাইলের বিভিন্ন এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য আজ মঙ্গলবার (৭...
spot_img

আরও পড়ুন

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে স্মরণীয় সাহাবি হজরত আমর ইবনুল আস (রা.)। মক্কার বনু সাহম গোত্রের সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের দরজা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রচণ্ড গরমে অসুস্থ বা ক্লান্ত মানুষ...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে ওঠা ‘আল-রহমা’ ও ‘আন-নূর’ মসজিদ স্থানীয় মুসলিমদের ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত...
spot_img