Saturday, October 10, 2026
26.2 C
Dhaka

উভয় লেন চালু করে যানজট নিয়ন্ত্রণে সেতু কর্তৃপক্ষ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দিনের তুলনায় বিকেলে যানবাহনের চাপ কমে এসেছে। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) বিকেলের পর স্বাভাবিক সময়ের তুলনায় কম যানবাহন চলাচল করায় ঈদে ঘরমুখী যাত্রীরা তুলনামূলক নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছেন।

ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কজুড়ে সকাল থেকে অতিরিক্ত যানবাহনের চাপ ছিল। চাপ সামাল দিতে সকালে ও বিকেলে দুই দফায় যমুনা সেতুর উভয় লেন দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হয়। এতে কিছু সময়ের জন্য ঢাকাগামী যান চলাচল বন্ধ রাখা হয়।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫১ হাজার ৫৮৪টি যানবাহন যমুনা সেতু পার হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি। এই সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

মহাসড়কের টাঙ্গাইল অংশের প্রায় ৬৫ কিলোমিটারজুড়ে আগের দিন থেকে যানবাহনের চাপ বেশি থাকলেও কোথাও দীর্ঘস্থায়ী যানজট তৈরি হয়নি। তবে যানবাহনগুলোকে ধীরগতিতে চলাচল করতে হয়েছে।

যানজট নিয়ন্ত্রণে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১টা ৫৬ মিনিট পর্যন্ত উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যান চলাচল বন্ধ রেখে উভয় লেন দিয়ে উত্তরবঙ্গমুখী যানবাহন পার করা হয়। এতে সেতুর পূর্ব প্রান্তে চাপ কমে আসে। পরে বিকেলে আবার চাপ বাড়লে বিকেল ৪টা ৫৬ মিনিট থেকে একই পদ্ধতিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল শহর বাইপাস থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত মহাসড়কে সরেজমিনে দেখা যায়, যানবাহনের চাপ নেই এবং স্বাভাবিক সময়ের তুলনায় কম যান চলাচল করছে। পাবনাগামী একটি মাইক্রোবাসের চালক মহিউদ্দিন মিয়া বলেন, গাজীপুরের চন্দ্রা থেকে মাত্র ৪০ মিনিটে এলেঙ্গা পৌঁছেছেন, যা স্বাভাবিক সময়ের তুলনায় কম সময়।

হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ বলেন, ‘বিকেলে যানবাহনের চাপ কমে এসেছে। সড়কে নির্বিঘ্নে যান চলাচল করছে।’

টোল প্লাজা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকাগামী ১৮ হাজার ৭৪৪টি যানবাহন সেতু পার হয়েছে, এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা। একই সময়ে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ৮৪০টি যানবাহন পারাপার হয়েছে, এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা।

যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য দুই প্রান্তে ২টি করে পৃথক বুথ রাখা হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img