Friday, July 31, 2026
27.4 C
Dhaka
No menu items!

লাশ দেশে আনার দাবিতে আকুতি স্বজনদের

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে মারা গেছেন বাংলাদেশি প্রবাসী আবদুল্লাহ আল মামুন (৩৫)। তাঁর বাড়ি গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামে। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পরিবার জানায়, ঈদুল ফিতরের এক মাস পর দেশে ফেরার কথা ছিল মামুনের। দেশে ফিরে নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনাও করেছিলেন তিনি। তবে আকস্মিক এই মৃত্যুর ঘটনায় তাঁর সব স্বপ্ন ও পরিকল্পনা থেমে গেছে।

আবদুল্লাহ আল মামুন ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। প্রায় ১৫ বছর আগে সংসারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান। সর্বশেষ পাঁচ বছর আগে দেশে এসেছিলেন। তাঁর স্ত্রী শারমিন আক্তার (৩০) এবং মাহেদী শেখ (৬) নামে একটি ছেলে রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন মামুন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বুধবার (৬ ডিসেম্বর) তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে তাঁর মা শাহিদা খাতুন শোকে ভেঙে পড়েছেন। শাহিদা খাতুন বলেন, ‘আমরা অসহায় গরিব মানুষ। আমার বাবারে টেকার জন্য বিদেশ পাঠাইছি। আমার বাবা খালি কইছে টেহা কামাইয়া বাড়িঘর করবাম। আমার বাবা তো বাড়িঘর কিচ্ছু করতারলো না। একটা ছেরা আছে, তার লাগি কিছু করতারলো না, বাপ-মার লাগিও কিছু করতারলো না। সরকারের কাছে আবেদন জানাই আমার পুতের লাশ যত তাড়াতাড়ি পারে আইনা দেওক।’

সন্তানের মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা শহীদ সওদাগরও। তিনি বলেন, ‘আমরা যে কী কইরা চলব, নাতি যে কী কইরা চলবো, সরকার তার একটা পথ কইরা দেওক। সরকারের কাছে অনুরোধ জানাই যেভাবেই হোক লাশ দেশে এনে দিক।’

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ-আল-মামুন বলেন, ‘ওই পরিবারের কাছে ঈদের দিনের যাবতীয় সামগ্রী আমরা পৌঁছে দিচ্ছি। দেশে দ্রুত লাশ আনার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রচেষ্টা শুরু করা হচ্ছে।’

ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান জানান, নিহত প্রবাসীর পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘যিনি মারা গেছেন, তাঁর পরিবারকে কীভাবে পুনর্বাসন করা যায়, সেই বিষয়ে পরিকল্পনার জন্য ইউএনওকে বলা হয়েছে। মরদেহ আগে দেশে আসুক, দাফন হোক। তারপর স্ত্রী ও পরিবারের স্বনির্ভরতার জন্য প্রয়োজনীয় যেসব উদ্যোগ গ্রহণ করা দরকার, সেসব বিষয়ে আমরা সাহায্য-সহযোগিতা করব।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img