Monday, June 22, 2026
33.3 C
Dhaka

বাঁধের ত্রুটিতে ঝুঁকিতে হাওরের বোরো ফসল

সুনামগঞ্জের হাওরাঞ্চলে টানা বৃষ্টি, ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন হাওরে জলাবদ্ধতা তৈরি হওয়ায় ফসল নিয়ে উদ্বেগে পড়েছেন কৃষকেরা।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) জেলার বিভিন্ন হাওর এলাকা ঘুরে দেখা যায়, অতিবৃষ্টিতে জমে থাকা পানিতে অনেক জমি ডুবে গেছে। এতে ধানগাছের গোড়ায় পানি জমে পচনের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি শিলাবৃষ্টিতে গাছের ক্ষতিও হয়েছে।

সদর উপজেলার ফতেপুর গ্রামের কৃষক মনির উদ্দিন চার একর জমিতে বোরো আবাদ করেছেন। তিনি বলেন, প্রথমে হালকা বৃষ্টি ফসলের জন্য উপকারী ছিল। কিন্তু কয়েক দিনের অতিবৃষ্টিতে হাওরে পানি জমে গেছে। শিলাবৃষ্টিতে গাছের ক্ষতি হয়েছে। আরও বৃষ্টি হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

একই এলাকার আরেক কৃষক শামস উদ্দিন বলেন, জমে থাকা পানি খুব ঠান্ডা। এটি দীর্ঘ সময় থাকলে ধানগাছের গোড়া পচে যেতে পারে। শিলাবৃষ্টির প্রকৃত ক্ষতি কয়েক দিন পর বোঝা যাবে।

লালপুর গ্রামের কৃষক আবদুন নূর পাঁচ একর জমিতে বোরো আবাদ করেছেন। তিনি বলেন, ‘সব হাওরেই ডুবরা (জলাবদ্ধতা) আছে। যদি আরও বেশি মেঘ (বৃষ্টি) অয়, তাইলে ক্ষতি বাড়ব। এখন ডর বন্যা লইয়া।’

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সদর উপজেলার জোয়ারভাঙা ও কানলার হাওর, বিশ্বম্ভরপুরের করচার হাওর, শান্তিগঞ্জের খাই ও পাখিমারা হাওর, শাল্লার ছায়ার হাওর, জামালগঞ্জের হালির হাওর এবং তাহিরপুরের শনির হাওরসহ বিভিন্ন হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও কৃষকেরা পানি নিষ্কাশনের জন্য বাঁধ কেটে দিচ্ছেন।

‘হাওর বাঁচাও আন্দোলন’-এর সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, হাওরের কোথাও পানি জমে আছে, কোথাও আবার শুকনো। বাঁধের কাজ ভালোভাবে না হওয়ায় বৃষ্টিতে ফাটল দেখা দিয়েছে। এতে কৃষকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ফসলের ক্ষতি হলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।

হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ফসলরক্ষা বাঁধের কাজ শেষ হয়নি। অপরিকল্পিত নির্মাণের কারণে অনেক হাওরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সব উপজেলাতেই শিলাবৃষ্টিতে ধানের ক্ষতি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, এ বছর জেলায় দুই লাখ ২৩ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৩৭০ হেক্টর জমির ধান শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব হাওরে পানি নিষ্কাশনের সুযোগ রয়েছে, সেখানে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বৃষ্টি থেমে রোদ উঠলে পরিস্থিতির উন্নতি হতে পারে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলার ১২টি উপজেলায় ১৪৫ কোটি টাকা ব্যয়ে ৭১০টি প্রকল্পের মাধ্যমে ৬০২ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। তবে এখনো সব কাজ শেষ হয়নি।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, ‘আগামী এক সপ্তাহ বৃষ্টির পূর্বাভাস আছে। তবে ভারী বৃষ্টি কম হবে। আমরা বাঁধগুলো পর্যবেক্ষণে রাখছি। যেখানেই সমস্যা হচ্ছে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয়দের সতর্ক থাকতে হবে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...

ডোকুকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বেলজিয়াম

বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেই বড় ধাক্কা খেল বেলজিয়াম।...

জুনের শেষ সপ্তাহে চাঁদ, শনি ও মঙ্গলের আকর্ষণীয় অবস্থান

বর্ষার মৌসুমে মেঘ আর বৃষ্টির কারণে রাতের আকাশ পর্যবেক্ষণ...

মহাকাশের গন্ধও কি একদিন বোতলে বন্দী হবে?

মহাকাশের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম অন্ধকার,...

বদলে যাচ্ছে মাছের আচরণ, দ্রুত বদলাচ্ছে তাদের বিবর্তনও

মানুষের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নদী নিয়ন্ত্রণ প্রকল্প এবং বাঁধ...
spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। নিহতদের পরিবারের সদস্য...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জয়পুরহাটের কালাই উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আলুচাষি, সংরক্ষণকারী ও ব্যবসায়ীরা। তাদের...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ ও গুরুতর শারীরিক অবস্থায় তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা...
spot_img