Wednesday, September 16, 2026
30 C
Dhaka

অতিরিক্ত তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা, আটক ব্যবসায়ী

কক্সবাজারের রামুতে একটি ফিলিং স্টেশনে চাহিদামতো জ্বালানি তেল না পেয়ে অস্ত্র উঁচিয়ে কর্মচারীদের মারধর ও তাণ্ডব চালানোর অভিযোগে বি কে আজম নামে এক ইটভাটা মালিককে আটক করেছে পুলিশ। তিনি ‘বি কে আজম ব্রিকফিল্ড’-এর মালিক বলে জানা গেছে।

বুধবার (৬ ডিসেম্বর) গভীর রাতে রামুর একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর লাইসেন্স করা একটি শটগান জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের রামুর মরিচ্যা বিজিবি ক্যাম্প সংলগ্ন এশিয়া পেট্রলপাম্পে এ ঘটনা ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে এবং পরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, অস্ত্র উঁচিয়ে ফিলিং স্টেশনের কর্মচারীকে মারধর ও তাণ্ডব চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। একই সঙ্গে তাঁর লাইসেন্স করা শটগান জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এশিয়া পেট্রলপাম্পের ব্যবস্থাপক নুরুল হক জানান, মঙ্গলবার বিকেলে বি কে আজম একটি প্রাইভেট কার নিয়ে ফিলিং স্টেশনে এসে অতিরিক্ত জ্বালানি তেল দাবি করেন। জ্বালানি সংকটের কারণে কর্মচারীরা নির্ধারিত সীমার মধ্যে তেল নেওয়ার অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং একজন কর্মচারীকে মারধর শুরু করেন।

তিনি আরও বলেন, ভয়ভীতি দেখিয়ে অতিরিক্ত জ্বালানি নেওয়ার চেষ্টা ব্যর্থ হলে গাড়ি থেকে নিজের লাইসেন্স করা শটগান বের করে কর্মচারীদের দিকে তাক করেন এবং গুলি করার চেষ্টা করেন। এ সময় ফিলিং স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নুরুল হক বলেন, জেলায় জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী রেশনিং পদ্ধতি চালু রয়েছে। এই ব্যবস্থায় একটি প্রাইভেট কার সর্বোচ্চ এক হাজার টাকার জ্বালানি নিতে পারে। কিন্তু বি কে আজম নির্ধারিত সীমার বাইরে কয়েক হাজার টাকার জ্বালানি দাবি করেন। দাবি পূরণ না হওয়ায় তিনি উত্তেজিত হয়ে অস্ত্র প্রদর্শন ও হামলার চেষ্টা করেন। এ ঘটনায় রামু থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা পায়জামা-পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি প্রথমে একজন কর্মচারীকে মারধর করছেন। পরে তিনি গাড়ি থেকে শটগান বের করে তা তাক করেন এবং তাণ্ডব চালান। এ সময় উপস্থিত আরেক ব্যক্তি তাঁকে ধরে নিবৃত্ত করার চেষ্টা করেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img