Monday, June 22, 2026
27.5 C
Dhaka

গাজীপুরে ঘোড়া জবাই চক্র ধরা, ৫ আটক ও ৯ ঘোড়া উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে পুলিশ আজ মঙ্গলবার ভোরে পাঁচজনকে আটক করেছে। একই সময় অভিযান চালিয়ে সরকারি বনের পাশে ৯টি ঘোড়া উদ্ধার করা হয়। এই অভিযানের মাধ্যমে স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে চলমান অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (২৯), কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মুন্না মিয়া (২৩), গাজীপুর মহানগরের এরশাদ নগর এলাকার সাজ্জাদ হোসেন (২৬), শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকার মাহমুদ মাঝি (৩৯) এবং ঢাকার জিনজিরা থানার বন্ডাকপাড়া এলাকার আবুল পাটোয়ারী (৪৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর থানার সদস্যরা ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালান। স্থানীয়দের সহায়তায় বনের ভেতর অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা হয় এবং ট্রাকভর্তি ৯টি ঘোড়া উদ্ধার করা হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাতে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে গাজীপুরের বিভিন্ন হোটেলে বিক্রি করতেন। এর আগে ১০ মার্চ উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘাইর এলাকায় বনের ভেতরে ঘোড়ার মাথা, চামড়া ও অন্যান্য অংশ পড়ে থাকতে দেখা যায়, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছিল।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, ‘চক্রটি গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করত। আজ আমরা জবাইয়ের আগেই অভিযান চালিয়ে ঘোড়াগুলো উদ্ধার করেছি এবং পাঁচজনকে আটক করেছি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

মহাকাশের গন্ধও কি একদিন বোতলে বন্দী হবে?

মহাকাশের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম অন্ধকার,...

বদলে যাচ্ছে মাছের আচরণ, দ্রুত বদলাচ্ছে তাদের বিবর্তনও

মানুষের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নদী নিয়ন্ত্রণ প্রকল্প এবং বাঁধ...

দিনের ২৪ ঘণ্টা থেকে মাত্র ১৫ মিনিট কি নিজের জন্য রাখবেন

ব্যস্ত জীবনযাত্রা, কাজের চাপ এবং প্রযুক্তিনির্ভর দৈনন্দিন রুটিনের মধ্যে...

জিমেইলের ৭ সুবিধা যা ব্যবহারকারীদের কাজ করবে আরও সহজ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম জিমেইল।...

ছায়াবৃক্ষ থেকে স্মৃতির মানচিত্র, বাবাকে নতুন করে খুঁজে পাওয়া

শৈশবের স্মৃতিতে বাবার উপস্থিতি কখনো একজন অভিভাবক, কখনো শিক্ষক,...

২৭ বছর বয়সে এসে প্রথমবার বাবাকে ‘বাবা’ বলে ডাকলাম

জীবনের কিছু প্রাপ্তি অর্থ, সম্পদ কিংবা সামাজিক স্বীকৃতির চেয়েও...

বাবাকে দূর থেকে দেখতাম, কাছে যেতাম না

বাবা দিবসকে ঘিরে অনেকেই নিজের জীবনের স্মৃতি ও অনুভূতির...

বিশ্বকাপের মধ্যেই ক্লাব বদলের পথে ব্রাজিলিয়ান তারকা

লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে থাকা...

২০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

১১ বলে ফিফটি, নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে বৈভব সূর্যবংশী যে...

চার গোলের ঝড়ে নকআউটের পথে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য...

১১ বলে ফিফটি, লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

গোলের বন্যায় ইতিহাস ছুঁলো ২০২৬ বিশ্বকাপ

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক...

রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল...
spot_img

আরও পড়ুন

মহাকাশের গন্ধও কি একদিন বোতলে বন্দী হবে?

মহাকাশের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম অন্ধকার, দূরবর্তী নক্ষত্র আর রহস্যময় শূন্যতার ছবি। তবে মহাকাশের চেহারা নিয়ে কৌতূহলের পাশাপাশি আরেকটি প্রশ্নও অনেকের...

বদলে যাচ্ছে মাছের আচরণ, দ্রুত বদলাচ্ছে তাদের বিবর্তনও

মানুষের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নদী নিয়ন্ত্রণ প্রকল্প এবং বাঁধ নির্মাণের কারণে বিশ্বের বহু নদীর স্বাভাবিক পরিবেশে বড় ধরনের পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে পরিবেশবিদদের একটি...

দিনের ২৪ ঘণ্টা থেকে মাত্র ১৫ মিনিট কি নিজের জন্য রাখবেন

ব্যস্ত জীবনযাত্রা, কাজের চাপ এবং প্রযুক্তিনির্ভর দৈনন্দিন রুটিনের মধ্যে নিজের শরীর ও মনের যত্ন নেওয়ার বিষয়টি অনেক সময়ই পিছিয়ে পড়ে। অথচ সুস্থ জীবনযাপনের জন্য...

জিমেইলের ৭ সুবিধা যা ব্যবহারকারীদের কাজ করবে আরও সহজ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম জিমেইল। প্রতিদিন কোটি কোটি মানুষ ই–মেইল আদান-প্রদানের জন্য গুগলের এই সেবাটি ব্যবহার করেন। তবে অনেকেই জিমেইলকে...
spot_img