Tuesday, October 13, 2026
31.2 C
Dhaka

মাদ্রাসা শিক্ষার্থী নির্যাতন মামলায় গ্রেপ্তার ৩, পরিবারের আপস না

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীর (১০) শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রাথমিক গাইনি পরীক্ষায় শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, শিশুটির অবস্থা আগের তুলনায় খারাপ হয়েছে এবং তাকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় মামলা প্রত্যাহার করে আপস করার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শিশুটির বাবার দাবি, গ্রেপ্তার হওয়ার আগে মাদ্রাসার পরিচালক ফোন করে বিষয়টি না বাড়ানোর জন্য চাপ দেন। পরে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে পরিচালকের পক্ষ থেকে চার ব্যক্তি হাসপাতালে এসে চিকিৎসা অন্যত্র নেওয়ার প্রস্তাব দেন এবং খরচ বহনের আশ্বাস দেন।

শিশুটির বাবা জানান, তিনি কাউকে নিজের নম্বর দেননি, তবুও এক নার্সের মাধ্যমে ওই ব্যক্তিরা তাঁর সঙ্গে দেখা করেন। তাঁরা মামলা না চালিয়ে বাইরে চিকিৎসা করানোর কথা বলেন। তবে তিনি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য মেয়েকে ঢাকায় বা বিদেশে নেওয়ার কথা জানিয়েছেন।

গত সোমবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার একটি মাদ্রাসা থেকে সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছু সময় পরপর আতঙ্কে কেঁপে ওঠায় এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেদিনই তাকে আইসিইউতে নেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির মা ভেড়ামারা থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, মামলায় মাদ্রাসার পরিচালক, তাঁর স্ত্রী এবং এক নারী শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রায় সাত-আট মাস আগে শিশুটিকে ভেড়ামারার ওই কওমি মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল। মাদ্রাসার নিচতলায় পরিচালক পরিবার নিয়ে থাকতেন এবং দোতলায় শিক্ষার্থীদের রাখা হতো। খাওয়াদাওয়ার জন্য শিক্ষার্থীদের নিচে আনা হতো।

শিশুটির মা জানান, ভর্তি করানোর কিছুদিন পরই তিনি সেখানে শিশু নির্যাতনের কথা শুনেছিলেন এবং মেয়েকে তুলে নিতে চেয়েছিলেন। তবে পরিচালকের স্ত্রীর আশ্বাসে তিনি মেয়েকে সেখানে রেখেছিলেন। গত শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মেয়ের সঙ্গে তাঁর শেষ কথা হয়। তখন মেয়েটি ঈদের ছুটিতে বাড়ি নিয়ে যাওয়ার অনুরোধ করেছিল।

রোববার (৭ ডিসেম্বর) মাদ্রাসায় গিয়ে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান মা। তাঁর পেট ও একটি পা ফুলে ছিল। তবে এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি। মেয়েকে হাসপাতালে নেওয়ার কথা বললে পরিচালকের স্ত্রী বিষয়টি গুরুত্ব দেননি বলে অভিযোগ করেন তিনি।

পরবর্তীতে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত এবং নিজে থেকে কিছু বলতে পারছে না। গাইনি পরীক্ষায় তার শরীরে আঘাতের আলামত পাওয়া গেছে এবং ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে।

গাইনি বিভাগের প্রাথমিক প্রতিবেদনে শিশুটির সতীচ্ছদ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। চিকিৎসকেরা বলছেন, এটি যৌন নির্যাতনের ফল হতে পারে, তবে নিশ্চিত হওয়ার জন্য বিস্তারিত পরীক্ষার প্রয়োজন রয়েছে।


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img