Saturday, August 15, 2026
30 C
Dhaka

শহরে ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ

রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের পাশে এই রমজান মাসে দরিদ্র মানুষের জন্য দুই টাকার ইফতার বিতরণ করা হচ্ছে। টেবিলের ওপর সাজানো ইফতারের সঙ্গে এক বোতল করে পানি থাকছে। নামেই দুই টাকার ইফতার, তবে মূলত এসব খাবার হতদরিদ্রদের বিনা মূল্যে দেওয়া হয়। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে এই মানবিক উদ্যোগে শহরের বিভিন্ন এলাকা থেকে দরিদ্র মানুষরা ভিড় জমিয়েছেন।

এই উদ্যোগটি চালাচ্ছেন একদল তরুণ। এর আগে তারা শহরের রেলস্টেশন ফুলতলায় ‘২ টাকার হোটেল’ চালু করে প্রশংসা কুড়িয়েছিলেন। গত বছর তারা পাঁচ টাকার ইফতার দিয়ে আলোচনায় এসেছিলেন। পরিবারের আর্থিক সহায়তায় দুই বছর ধরে তারা ধারাবাহিকভাবে এই মানবিক কাজ করে আসছেন।

রমজানের প্রতিদিন বিকেলে তরুণেরা বিকেল পাঁচটা থেকে ইফতার সামগ্রী বিতরণ করছেন। কোনো দিন চিকেন বিরিয়ানি ও পানি, কোনো দিন ফ্রাইড রাইস ও শরবত, আবার কোনো দিন বিভিন্ন ফলসহ ইফতার দেওয়া হয়। হুইলচেয়ারে বসে ইফতার নেওয়া শ্রমিক হালিম খান বলেন, মাত্র দুই টাকার বিনিময়ে প্রায় ১৫০ টাকার খাবার পাওয়ায় তিনি খুব খুশি। তিনি বলেন, তরুণেরা অনেক ভালো কাজ করছেন।

অনোয়ার ফকির নামের এক ভিক্ষুকও ইফতার নিতে এসেছেন। তিনি জানান, কুষ্টিয়া থেকে কাজের সন্ধানে রাজবাড়ী এসেছেন। সারা দিন রোজা রেখে শরীর আর চলছিল না, পরে তিনি খবর পেয়ে এখানে আসেন।

একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক সোহেল রানা বলেন, ‘এই তরুণেরা পূর্বেও ছিন্নমূল মানুষের খাবারের ব্যবস্থা করেছিল। গত বছর পাঁচ টাকার ইফতার বিতরণ করে তারা অনেক প্রশংসা কুড়িয়েছে। এ বছর রমজানের শুরু থেকেই দুই টাকার ইফতার দিচ্ছে, মূলত বিনা মূল্যে।’

উদ্যোক্তাদের অন্যতম মাহিন শিকদার বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক শ্রমজীবী ভালো ইফতার করতে পারেন না। তাদের কথা ভেবে আমরা দুই টাকার ইফতার চালু করেছি। যাদের কাছে টাকা নেই, তাদের জন্য বিনা মূল্যে দেওয়া হয়। এটি কোনো সংগঠনের উদ্যোগ নয়, আমরা কয়েকজন বন্ধু ও পরিবারের অর্থায়নে এই আয়োজন চালাচ্ছি।’

তরুণ উদ্যোক্তাদের আরেকজন সাগর শেখ বলেন, ‘ছিন্নমূল মানুষের অসহায়ত্ব দেখে আমরা প্রথমে চার-পাঁচ বন্ধু মিলে এই কাজ শুরু করি। মাহিন শিকদার, রাব্বি, তামিম ও হেমায়েত এই উদ্যোগে যুক্ত রয়েছেন। প্রতিদিন গড়ে ৫০ জনের জন্য আমরা খাবারের ব্যবস্থা করি, খরচ প্রতিদিন প্রায় তিন হাজার টাকা।’

একজন অভিভাবক মো. আনোয়ার হোসেন বলেন, ‘রমজান মাসে আমাদের সন্তানরা ছিন্নমূল মানুষের জন্য ইফতার বিতরণ করছে, এটা দেখে আমরা খুবই খুশি। তাদের এমন উদ্যোগ প্রশংসনীয়।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img