Wednesday, July 22, 2026
26.9 C
Dhaka
No menu items!

জঙ্গল সলিমপুরে স্বস্তি ফিরছে, চান স্থায়ী শান্তি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানের এক সপ্তাহ পর স্বস্তি ফিরতে শুরু করেছে। এলাকায় এখন স্বাভাবিক জীবনযাত্রার চিত্র দেখা যাচ্ছে। সড়কের পাশে দোকানপাটে ভিড়, মাঠে শিশুদের খেলাধুলা এবং মানুষের অবাধ চলাচল—সব মিলিয়ে পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে সরেজমিনে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় গিয়ে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। পাশাপাশি দুটি স্থানে তল্লাশিচৌকি বসানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিনের আতঙ্ক কাটিয়ে এখন তারা স্বস্তিতে রয়েছেন।

জঙ্গল সলিমপুরের বাসিন্দা মো. রাশেদ বলেন, ‘আগের চেয়ে অনেক ভালো আছি। আমরা চাই শান্তি। শুধু সপ্তাহ নয়, বছরের পর বছর শান্তি থাকুক।’ তিনি আরও বলেন, ‘আগে সন্ত্রাসীদের মধ্যে দখল-বেদখল নিয়ে মারামারি হতো। আমরা সাধারণ বাসিন্দারা আতঙ্কে থাকতাম। এখন অভিযানের পর পুলিশ পাহারা রয়েছে। সন্ত্রাসীরাও এলাকা ছেড়ে চলে গেছে।’

জানা গেছে, চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়কের পাশ দিয়ে পাহাড়ি এলাকায় বিস্তৃত জঙ্গল সলিমপুর মূলত জঙ্গল সলিমপুর ও আলীনগর—এই দুই অংশে বিভক্ত। জেলা প্রশাসনের তথ্যমতে, এখানে প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল এলাকাটি।

গত ৯ মার্চ প্রথমবারের মতো সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের সমন্বয়ে বড় পরিসরে যৌথ অভিযান চালিয়ে এলাকা নিয়ন্ত্রণে নেওয়া হয়। এর আগে একাধিকবার অভিযান চালানোর চেষ্টা করা হলেও সফল হওয়া যায়নি, বরং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলার শিকার হন।

অভিযানের পর এলাকায় র‌্যাব-পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। জঙ্গল সলিমপুরের এস এম পাইলট উচ্চবিদ্যালয় ও আলীনগর উচ্চবিদ্যালয়ে পৃথক দুটি তল্লাশিচৌকি বসানো হয়েছে। বর্তমানে এলাকাজুড়ে নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

তবে অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা হলেও ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন, রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিনসহ কয়েকজন এখনো পলাতক রয়েছেন। স্থানীয়দের ভাষ্য, অভিযানের আগে জঙ্গল সলিমপুরের একটি অংশ রোকন বাহিনীর নিয়ন্ত্রণে এবং আলীনগর এলাকা ইয়াসিন বাহিনীর দখলে ছিল।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, ‘জঙ্গল সলিমপুর এখন পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অবস্থাতেই সেখানে সন্ত্রাসীরা ফিরে আসতে পারবে না। তাদের আগেই গ্রেপ্তার করা হবে।’ তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীরা যে দলেরই হোক, কোনো ছাড় নেই। যেকোনো মূল্যে নিয়ন্ত্রণ ধরে রাখা হবে।’

দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করা বাসিন্দা আবু সাঈদ বলেন, ‘সন্ত্রাসীরা যাতে আর এলাকায় ফিরতে না পারে, সেটাই আমাদের চাওয়া। এই এক সপ্তাহ আমরা শান্তিতে আছি। তবে যদি উচ্ছেদ করা হয়, তাহলে যেন আমাদের উপযুক্ত জায়গায় পুনর্বাসন করা হয়।’

র‍্যাব-৭–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, ‘সন্ত্রাসীদের পরিচয় তারা সন্ত্রাসী। তাদের ধরতে র‌্যাব কাজ করছে। যেভাবেই হোক জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে। তারা আর ফিরতে পারবে না।’

স্থানীয়রা আরও জানিয়েছেন, অবৈধভাবে পাহাড় কেটে বসতি গড়ে তোলার প্রবণতাও বন্ধ করতে হবে। তাদের দাবি, এলাকা যেন স্থায়ীভাবে সন্ত্রাসমুক্ত থাকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত থাকে।


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img