Wednesday, June 10, 2026
30 C
Dhaka

বিরোধের জেরে নাটোরে প্রাণ গেল এক ব্যক্তির

নাটোর শহরে বাড়ির প্রবেশপথে মোটরসাইকেল রাখা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিবেশীদের হামলায় আবুল কালাম (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে কাউসার আলী (২৫) ও আত্মীয় শাহীন আলী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে শহরের কান্দিভিটা কদমতলা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর অভিযুক্তরা নিজেদের বাড়িঘর ফেলে আত্মগোপনে চলে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে আবুল কালামের বাড়ির পাশে আল হাফিজ নামে এক ব্যক্তি বাড়ি নির্মাণ করেন। রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা না রাখায় শুরু থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শনিবার (১৪ মার্চ) আবুল কালামের ছেলে কাউসার আলী বাড়ির সামনে মোটরসাইকেল রেখে ভেতরে গেলে আল হাফিজের বাড়িতে আসবাবপত্র নেওয়ার সময় মোটরসাইকেলের একটি সাইড লাইট ভেঙে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা তৈরি হলেও পরে ক্ষতিপূরণ দেওয়ার শর্তে বিষয়টি সাময়িকভাবে মীমাংসা হয়।

এরপর সোমবার রাত দেড়টার দিকে পাশের একটি চায়ের দোকানে বসে থাকা কাউসারের মামা শাহীন আলীর সঙ্গে ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করা নিয়ে আল হাফিজের আবারও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে আবুল কালাম ও কাউসার আলী যোগ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে আল হাফিজের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে আবুল কালাম, কাউসার ও শাহীন গুরুতর আহত হন। প্রথমে তাঁদের নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়ার পথে আবুল কালামের মৃত্যু হয়। আহত দুইজন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নাটোর সদর হাসপাতালের চিকিৎসক সুব্রত ঘোষ জানান, আহত তিনজনের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং আবুল কালামের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্তরা পালিয়ে গেলেও তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ব্যাপক অভিযান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় হাইওয়ে পুলিশের...

মঠবাড়িয়া-পাথরঘাটা মহাসড়কে যান চলাচল বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দরের দেবীপুর এলাকায় একটি আলুবোঝাই...

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন,...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...
spot_img

আরও পড়ুন

হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ব্যাপক অভিযান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১০...

মঠবাড়িয়া-পাথরঘাটা মহাসড়কে যান চলাচল বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দরের দেবীপুর এলাকায় একটি আলুবোঝাই ট্রাক পার হওয়ার সময় বেইলি সেতু ভেঙে খালে পড়ে গেছে। মঙ্গলবার রাতে প্রায় ৩টার দিকে...

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য ও দূষিত পদার্থ ছেঁকে শরীরকে সুস্থ রাখতে দিন-রাত কাজ করে এই অঙ্গ। তবে দৈনন্দিন জীবনের...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী এক নারী। কোনো কারণ ছাড়াই দিনে অন্তত একবার তিনি অনিয়ন্ত্রিতভাবে হাসতে শুরু করতেন। তবে সেই...
spot_img