Monday, September 7, 2026
27 C
Dhaka

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত অবস্থায় কারাগারেই মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শাহনূর আলম (৬০) কারা হেফাজতে মারা গেছেন। তিনি হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। গত শুক্রবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে তাঁকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শাহনূর আলম সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল গ্রামের বাসিন্দা। তাঁর পরিবার ও স্বজনদের অভিযোগ, থানায় কোনো মামলা না থাকা সত্ত্বেও তাঁকে মারধর করে তুলে নেওয়া হয় এবং পরে একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

শাহনূরের স্ত্রী মরিয়ম সুলতানা শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। প্রায় সাত বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় একটি পা হারান তিনি। হাতে রড বসানো ছিল এবং এক পায়ে ভর দিয়ে ক্রাচের সাহায্যে চলাফেরা করতেন। ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে নাম থাকলেও তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা ছিল না।

মরিয়ম সুলতানার অভিযোগ, গত ৩ জানুয়ারি রাতে বগুড়া শহরের নারুলী এলাকায় বিএনপির কয়েকজন নেতা–কর্মী মব সৃষ্টি করে শাহনূরকে মারধরের পর তুলে নিয়ে যান। এরপর তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় সহযোগিতা চাওয়া হলে পুলিশ অপহরণকারীদের আটক না করে শাহনূরকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

শাহনূরের স্ত্রী আরও জানান, থানায় কোনো মামলা না থাকা সত্ত্বেও বগুড়া সদর থানার পুলিশ শাহনূর আলমকে দুই দিন আটকে রাখে। পরে বিস্ফোরক আইনে তদন্তাধীন একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ৫ জানুয়ারি তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়ার পর থেকে শাহনূর আলমের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে পরিবারের দাবি। এক সপ্তাহ পর গুরুতর অসুস্থ হলে তাঁকে বগুড়া জেলা কারাগার থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েক দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।

শাহনূরের ছেলে রাকিব হোসেনের অভিযোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগে আক্রান্ত হলেও তাঁর বাবাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। ৫ মার্চ কেরানীগঞ্জ কারাগার থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলেও কিডনি সমস্যার কারণে ডাক্তাররা জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দিলেও কারা কর্তৃপক্ষ তাঁকে আবার কারাগারে ফেরত পাঠায়। গুরুতর অবস্থায় পুনরায় হাসপাতালে আনা হলে রাত ১০টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম মুঠোফোনে সাড়া দেননি।

২০২৪ সালের ১১ নভেম্বর থেকে ২০২৬ সালের ১৩ মার্চ পর্যন্ত প্রায় ১৬ মাসে বগুড়ায় কারা হেফাজতে আওয়ামী লীগের ছয় নেতার মৃত্যু ঘটেছে। অধিকাংশই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে কারা কর্তৃপক্ষ চিকিৎসকের বরাতে জানিয়েছে।

এর মধ্যে ২০২৪ সালের ১১ মার্চ বগুড়া জেলা কারাগারে এমদাদুল হক (৫২), ৯ ডিসেম্বর আবদুল মতিন (৬৫), ২৬ নভেম্বর শাহাদত আলম (৫৭), ২৫ নভেম্বর আবদুল লতিফ (৬৭) এবং ১১ নভেম্বর শহিদুল ইসলাম (৫৮) কারা হেফাজতে মারা গেছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img