Thursday, July 23, 2026
26.5 C
Dhaka
No menu items!

ময়মনসিংহের কিশোরী সাবার ক্যানভাসে জীবনের গল্প

ময়মনসিংহের মুক্তাগাছার বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী কিশোরী সাবা ইসলাম রংতুলি আর ক্যানভাসে নিজের অনুভূতি প্রকাশ করে চলেছে। কথা বলতে পারে না, কানে শুনতেও পায় না—তবু তার আঁকা ছবিতে ফুটে ওঠে জীবনের নানা গল্প। সপ্তম শ্রেণিতে পড়া এই কিশোরী ছবি আঁকার মধ্যেই খুঁজে পেয়েছে নিজের নতুন এক দিগন্ত।

মুক্তাগাছা পৌরসভা থেকে প্রায় দুই কিলোমিটার দূরের কাঠগড়া গ্রামে সাবার বাড়ি। নিম্নমধ্যবিত্ত পরিবারের বড় সন্তান সে। বাবা শফিউল আলম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং মা মুসলিমা খাতুন গৃহিণী। পরিবারের ছোট ছেলে আহনাফ ইসলাম। সাবা স্থানীয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

সম্প্রতি সাবাদের বাড়িতে গিয়ে দেখা যায়, টিনশেডের দুই কক্ষের ঘরের দেয়ালজুড়ে ঝুলছে নানা ধরনের চিত্রকর্ম। ঘরের এক পাশে শোকেসে সাজানো রয়েছে অসংখ্য পুরস্কার। সেখানে রয়েছে ছবি এঁকে পাওয়া ক্রেস্ট, মেডেল, বই ও সনদপত্র। সাবার আঁকা ছবির মধ্যে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের পোর্ট্রেট, আর্জেন্টাইন ফুটবল তারকা মেসি, বই হাতে শিশু, গ্রামীণ দৃশ্য এবং ষাঁড়ের লড়াইসহ নানা বিষয়।

এক দুপুরে দেখা যায়, সাবা টেবিলে বসে জলরঙে অমর একুশের একটি ছবি আঁকছে। পাশে দাঁড়িয়ে মেয়ের কাজ দেখছিলেন মা। সাবা জলরং, তেলরং কিংবা পেন্সিল স্কেচ—সব মাধ্যমেই সমান স্বচ্ছন্দ। এই বয়সেই সে এঁকেছে কয়েক শ ছবি এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেছে অসংখ্য পুরস্কার।

সাবার মা মুসলিমা খাতুন জানান, মেয়ের বয়স যখন মাত্র নয় মাস, তখনই তারা বুঝতে পারেন সে কানে শুনতে পায় না এবং কথা বলতে পারে না। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারটি খুব কষ্ট পেলেও ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়। ছোটবেলা থেকেই সাবাকে মাটিতে নানা কিছু আঁকতে দেখা যেত। পরে তাকে আঁকা শেখানোর জন্য প্লে ক্লাসে ভর্তি করানো হয় এবং পরবর্তী সময়ে টাঙ্গাইলের শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে সে আরও দক্ষ হয়ে ওঠে।

মুসলিমা খাতুন বলেন, ‘সে জলরং, তেলরং, পেস্টিং, মোমরংসহ সব ধরনের রং দিয়ে ছবি আঁকতে পারে। যেকোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে সে কোনো না কোনো পর্যায়ে পুরস্কৃত হয়। তার ক্রেস্ট আছে অন্তত ৬০টি, বই আছে চার-পাঁচ শ, সনদ আছে দুই থেকে আড়াই শ। সে মানুষের পোর্ট্রেট ও গ্রামীণ দৃশ্য বেশি আঁকে। সে যা দেখে, তা–ই আঁকতে পারে। মা হিসেবে আমার গর্ব হয় যে আমার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে এতদূর আগাতে পারছি।’

সাবার বাবা শফিউল আলম বলেন, ‘যখন বুঝতে পারি মেয়ে বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী, তখন আমরা চিকিৎসকের কাছে যাই। চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। চিকিৎসায় ১২ থেকে ১৫ লাখ টাকা দরকার। তিন-চার বছর পরপর আবার তিন-চার লাখ করে টাকা লাগবে। আমাদের মতো নিম্নবিত্ত পরিবারের পক্ষে এটি করা সম্ভব হয়নি।’ তিনি আরও বলেন, ‘মেয়ের চার-পাঁচ বছর বয়সে আমরা যখন দেখি, সে কোনো কিছু দেখেই লিখতে পারে, ছবি আঁকতে পারে; তখন বুঝতে পারি, তার ছবি আঁকার প্রতি আলাদা আকর্ষণ রয়েছে।’

নাতনির সাফল্যে আনন্দিত সাবার দাদি আনোয়ারা বেগম। তিনি বলেন, ‘জন্মের পর যখন দেখেছি মেয়েটা কথা বলতে পারে না, কানে শোনে না তখন অনেক দুঃখ হয়েছে; কিন্তু আমাদের তো করার কিছুই নেই। এখন আমার নাতনি যে পর্যায়ে গেছে, সে যেন আরও ভালো করে, তার নাম যেন সারা দেশে ছড়িয়ে পড়ে, সেই দোয়া করি। সে যা দেখে, তা–ই আঁকতে পারে। এখন আর দুঃখ করি না, নাতনিকে নিয়ে গর্ব হয়।’

সাবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বছির উদ্দিন বলেন, ‘সাবা আমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে অনেক ভালো ছবি আঁকে। সে একদিন আমার ছবি এঁকে নিয়ে আসে, যা দেখে অভিভূত হই। সে কিছু দেখলেই হুবহু আঁকতে পারে। তার অদম্য মেধা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img