Monday, September 7, 2026
27 C
Dhaka

তরু মিয়া হত্যার ঘটনায় মামলা, তিনজন গ্রেপ্তার

ঝিনাইদহে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে আহত হয়ে মারা যাওয়া কৃষক দল নেতা তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ মর্গ থেকে মরদেহ নিয়ে শহরে এই বিক্ষোভ মিছিল করা হয়। পরে শহর প্রদক্ষিণ শেষে মরদেহ দাফনের জন্য তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়।

অন্যদিকে হত্যার অভিযোগ অস্বীকার করে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংঘর্ষের সময় স্ট্রোক করেই তরু মিয়ার মৃত্যু হয়েছে। তাদের দাবি, ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জানা গেছে, শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে জামায়াতের নারী কর্মীদের একটি সভা আয়োজনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে তরু মিয়ার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

নিহত তরু মিয়া (৪৮) ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামের প্রয়াত মনছুর আলী মুন্সির ছেলে। তিনি গান্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

গান্না ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বলেন, রাতে নিহতের মরদেহ ঢাকা থেকে ঝিনাইদহে আনা হয়। সকালে পুলিশ মরদেহ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে মর্গ থেকে মরদেহ নিয়ে জেলা বিএনপির নেতারা এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

তিনি অভিযোগ করেন, জামায়াতের নারী কর্মীরা তালিমের নামে জান্নাত পাওয়ার কথা বলে নারীদের স্বামীর অবাধ্য করে তুলছেন, যার ফলে অনেক পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে। শনিবার এমন একটি অনুষ্ঠানের প্রতিবাদ জানাতে গেলে সংঘর্ষ বাধে এবং এতে জামায়াতের কর্মীরা তরু মিয়াকে পিটিয়ে হত্যা করেছেন বলে দাবি করেন তিনি।

বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, জামায়াতের কর্মীরা তরু মিয়াকে পিটিয়ে হত্যা করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান, সহসভাপতি মুন্সি কামাল আজাদ, মুকুল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বিশ্বাস, শাহাজান আলী ও আসিফ ইকবাল, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা যুবদলের সভাপতি আহসান কবির, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সোমেনুজ্জামান ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির নেতারা। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা জামায়াতের আমির মু. হাবিবুর রহমান। তিনি বলেন, তরু মিয়ার মৃত্যু হয়েছে স্ট্রোকের কারণে। তাঁর দাবি, তরু মিয়া উচ্চ ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। সংঘর্ষের সময় মারামারি ও রক্তপাত দেখে তিনি স্ট্রোক করেন এবং তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

তিনি আরও বলেন, সংঘর্ষের পর গান্না বাজারে জামায়াতের ছয় নেতা-কর্মীর দোকান ভাঙচুর করা হয়েছে। রাতে ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় জামায়াতের কয়েকজন কর্মীকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগও করা হয়। পুলিশ একটি নারী কর্মীসহ চারজনকে আটক করেছে বলেও তিনি দাবি করেন।

ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ফারজানা ইয়াসমিন বলেন, তরু মিয়া হাসপাতালে আনার সময় তিনি বমি করছিলেন এবং তাঁর অবস্থা গুরুতর ছিল। দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয় এবং সেখানেই তিনি কোমায় চলে গিয়েছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুল আরেফিন জানান, নিহত তরু মিয়ার ছেলে মো. শিপন মিয়া বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। এ ঘটনায় তিনজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শাহাদৎ হোসেন জানান, গ্রেপ্তার হওয়া তিনজন হলেন মাধবপুর গ্রামের ফারজেল হোসেনের ছেলে জান্নাতুল ইসলাম (২৪), সিরাজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৫৪) এবং পাইকপাড়া গ্রামের ইউসুফ আলী বিশ্বাসের ছেলে মো. মোকলেচুর রহমান (৫৫)।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img