Tuesday, October 13, 2026
26.2 C
Dhaka

ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে সদ্যোজাত শিশু উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কের পাশের একটি ধানখেত থেকে কাঁদতে থাকা সদ্যোজাত এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে নবজাতকটি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাত প্রায় আটটার দিকে উপজেলার খৈরাটি গ্রামের পাশ দিয়ে যাওয়া আঞ্চলিক মহাসড়কের ধানখেতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ওই সড়ক দিয়ে যাওয়ার সময় এক পথচারী ধানখেতের দিক থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। বিষয়টি তিনি আশপাশের লোকজনকে জানালে স্থানীয় ইজিবাইকচালক হালিম মিয়া সেখানে গিয়ে শিশুটিকে দেখতে পান।

পরে তিনি নবজাতকটিকে ধানখেত থেকে তুলে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে নতুন কাপড় পরিয়ে প্রাথমিকভাবে যত্ন নেওয়া হয়। এরপর বিষয়টি ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নবজাতক মেয়েটিকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে ভর্তি করে শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

নবজাতকটিকে প্রথমে উদ্ধার করা হালিম মিয়া বলেন, ধানখেতে পড়ে থাকা অবস্থায় নবজাতকটি কান্না করছিল। এক পথচারী বিষয়টি তাঁকে জানালে তিনি নবজাতককে নিজের বাড়িতে নিয়ে যান। পরে নবজাতককে নতুন কাপড় পরিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দা আবু হুযাইফা বলেন, ‘সন্ধ্যার পর খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাকে হাসপাতালে পাঠান। খোঁজখবর নিয়েছি। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে। আমরা চাই নবজাতককে এমন কারও কাছে দেওয়া হোক, যার কাছে সে সুস্থভাবে বেড়ে উঠে আলোকিত মানুষ হতে পারবে।’

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা সনজিৎ মোদক বলেন, হাসপাতালে আনার পর নবজাতককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে। তাঁদের ধারণা, নবজাতককে যখন প্রথম উদ্ধার করা হয়েছে এর তিন থেকে চার ঘণ্টা আগে সে ভূমিষ্ঠ হয়েছে।

নবজাতকটি উদ্ধারের খবর পেয়ে হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা চলার সময় নবজাতকের তাৎক্ষণিক চিকিৎসা, প্রয়োজনীয় খাবার ও ওষুধের ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। খুব দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নবজাতকের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img