Friday, July 24, 2026
25.5 C
Dhaka
No menu items!

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে দীর্ঘদিন ধরে ভেজাল মসলার কারবার চলছেই। বিভিন্ন দেশ থেকে আমদানি করা মসলা স্থানীয় গুদাম বা কারখানায় এনে তাতে ভেজাল মিশিয়ে নামী প্রতিষ্ঠানের মোড়কে বাজারজাত করার অভিযোগ উঠেছে। এসব ভেজাল মসলা রাজাবাজারসহ বিভিন্ন পাইকারি আড়ত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।

জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জেল-জরিমানা করলেও ভেজাল মসলার এই কারবার থামছে না। এতে উদ্বেগ প্রকাশ করেছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। তাঁদের মতে, ভেজাল মসলার কারণে বগুড়ার বাজারের প্রতি দেশের ব্যবসায়ীদের আস্থা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র‍্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি বগুড়া ক্যাম্প যৌথভাবে শহরের ফতেহ আলী বাজারে অভিযান চালায়। অভিযানে অনুমোদনহীন দুটি মসলা কারখানায় মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে পচা ও নিম্নমানের মরিচের সঙ্গে ধানের তুষ মিশিয়ে মরিচের গুঁড়া তৈরির অভিযোগে দোলন মসলা মিলের মালিক মো. দোলনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে নষ্ট ও নিম্নমানের হলুদ ভেজাল মিশিয়ে সংরক্ষণ করায় বগুড়া হলুদ মিলের মালিক রোকনুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার সদর উপজেলার এরুলিয়া এলাকায় জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং র‍্যাবের যৌথ অভিযানে আরেকটি গুদামে জিরার সঙ্গে ক্যারাওয়ে সিড মিশিয়ে বিদেশি ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। ওই ঘটনায় ব্যবসায়ী শাহিদ আলমকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় গুদাম থেকে ৪২ বস্তা জিরা এবং ১৯২ বস্তা ক্যারাওয়ে সিড জব্দ করা হয়। জব্দ করা মসলাগুলো যথাযথভাবে বিক্রির জন্য বগুড়া আমদানিকারক ও মসলা ব্যবসায়ী সমিতিকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া কার্যালয়ের কর্মকর্তা মো. রাসেল বলেন, আমদানি করা জিরার পাইকারি বাজারমূল্য প্রতি কেজি ৫৬০ থেকে ৫৮০ টাকা, অন্যদিকে সুগন্ধযুক্ত পার্সিয়ান জিরা নামে পরিচিত ক্যারাওয়ে সিডের পাইকারি মূল্য প্রতি কেজি প্রায় ২৪০ টাকা। তিনি জানান, এরুলিয়ার একটি গুদামে দীর্ঘদিন ধরে জিরার সঙ্গে কম দামের ক্যারাওয়ে সিড পলিশ করে প্যাকেটে ভরে ভারতীয় ব্র্যান্ড বিটি ডায়মন্ড জিরা নামে বাজারজাত করা হচ্ছিল, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল।

বগুড়া জেলা মসলা আমদানিকারক ও মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি এবং ওম এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক পরিমল প্রসাদ (রাজ) বলেন, বগুড়ায় বছরে প্রায় ২ হাজার কোটি টাকার বেশি মসলা আমদানি হয়। বিশাল এই বাজারকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভেজাল মসলার কারবার চালিয়ে যাচ্ছে। এসব ভেজাল পণ্য দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ায় মসলার গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বগুড়ার ব্যবসায়ীদের সুনামও ক্ষুণ্ন হচ্ছে।

গত দেড় বছরে বগুড়ায় ভেজাল মসলা ঠেকাতে অন্তত ১০টি বড় অভিযান পরিচালনা করা হয়েছে। রাজাবাজারের একটি কারখানায় কাপড়ের রং, গোখাদ্য ও ধানের তুষ মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া তৈরির দায়ে আল-আমিন মসলা মিলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। শাজাহানপুর উপজেলার মাদলা কাজিপাড়া এলাকায় কাপড়ের রং ও পচা উপাদান মিশিয়ে ভেজাল মসলা তৈরির দায়ে আরএসি ইন্ডাস্ট্রি নামে একটি অনুমোদনহীন কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া শহরের মগলিশপুর এলাকায় জংলি ফল তারাগোটায় রাসায়নিক ও রং মিশিয়ে কালো এলাচি তৈরি করে বিক্রির দায়ে একজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বাদুড়তলা এলাকার একটি গুদামে জিরার সঙ্গে অন্য মসলা ও বালু মিশিয়ে এবং পানি দিয়ে ওজন বাড়িয়ে বাজারজাত করার অভিযোগে মেসার্স আলী এন্টারপ্রাইজের মালিক আলী আহম্মেদকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজাবাজারে গোখাদ্যে রং মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া তৈরির অভিযোগে একটি কারখানা সিলগালা করা হয়।

এক অভিযানে মেয়াদোত্তীর্ণ ও খাওয়ার অনুপযোগী মসলা মজুত করার দায়ে জাহাঙ্গীর স্টোরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ইটের গুঁড়া, তুষ ও কাঠের রং মিশিয়ে মসলা তৈরির অপরাধে সুলতান বাদশাহ নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে চেলোপাড়ার একটি গুদামে কালো এলাচি পানিতে ভিজিয়ে ওজন বাড়ানো এবং মেয়াদোত্তীর্ণ মসলা মজুত রাখার দায়ে ব্যবসায়ী জগদীশ প্রসাদকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক এহসানুল করিম বলেন, যেকোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। মসলায় ক্ষতিকর রাসায়নিক বা রং ব্যবহার করা হলে তা হৃদ্‌যন্ত্র, লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গ বিকল করে দিতে পারে এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকিও তৈরি করতে পারে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img