Wednesday, July 22, 2026
26.9 C
Dhaka
No menu items!

ফেসবুক পোস্ট নিয়ে শাবিপ্রবির নতুন নীতিমালা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো পোস্ট করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের ডায়েরিতে প্রক্টরিয়াল নীতিমালার অংশে এ নির্দেশনা উল্লেখ করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নতুন এই নীতিমালা অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার (১০ মার্চ) বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। অনেক শিক্ষার্থী এই সিদ্ধান্তকে ‘মুক্তমত দমন’ এবং ‘ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল নীতিমালার শিক্ষার্থীদের জন্য আবশ্যকীয় নির্দেশনাবলির ৯, ১০ ও ১২ নম্বর ধারায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যে কারও গঠনমূলক সমালোচনা করা যাবে। তবে এ ক্ষেত্রে শব্দচয়ন হতে হবে সতর্ক ও দায়িত্বশীল। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা বা কর্মচারীদের নিয়ে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো যাবে না এবং কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো পোস্ট করা যাবে না। এ ধরনের কাজ শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে কোনো ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি, পেজ বা ইউটিউব চ্যানেল পরিচালনা করা যাবে না। তবে প্রক্টরিয়াল বডির অনুমতি নিয়ে নাম ও লোগো ব্যবহার করে পেজ পরিচালনা করা যেতে পারে। সে ক্ষেত্রে পরিচালনাকারীদের নাম ও বিস্তারিত তথ্য প্রক্টরিয়াল বডির কাছে জমা দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ হওয়ার পর ওই পেজ বা প্ল্যাটফর্মের অ্যাডমিন হিসেবে থাকতে পারবেন না।

এই নীতিমালা নিয়ে ফেসবুকে সমালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফফান লিখেছেন, ‘সবই ঠিক আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমালোচনা করা যাবে না বা ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কিছু লিখা যাবে না, এটা মানতে পারলাম না। এখানে প্রতিবাদ জানিয়ে রাখলাম।’

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুর রহমানও এ বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতি কোনো অন্যায় বা দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও কিন্তু ভাবমূর্তি নষ্ট হবে, তাহলে যাঁরা এর প্রতিবাদ করবেন তাঁদের সবাইকে কি বহিষ্কার করবেন?’

কেমিকৌশল ও পলিনার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাশিদ আবরার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘শিক্ষার্থীরা নিজের স্বাধীনতা মতো, ইচ্ছা মতো যা ইচ্ছা সোশ্যাল মিডিয়ায় (সামাজিক যোগাযোগমাধ্যমে) লিখবে। আপনারা ক্ষমতার চেয়ারে বসে যা ইচ্ছা তাই করবেন আর শিক্ষার্থীরা আপনাদের নম নম করবে, তা তো হবে না। শিক্ষার্থীরা যা ইচ্ছা লিখবে। যে কোনো অন্যায়, অসংগতি, দুর্নীতি, অবিচার সব কিছুর বিরুদ্ধে শিক্ষার্থীরা কথা বলবে। কোনো… দরবেশের চোখ রাঙ্গানি, শিক্ষর্থীরা কোনো কিছুতেই প্রভাবিত হবে না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, শিক্ষার্থীরা যেভাবে বিষয়টি ভাবছে, বাস্তবে তা নয়। তাঁর ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনা করা যাবে। তবে ব্যক্তিগত আক্রমণ বা অপমানজনক ভাষা ব্যবহার করা যাবে না। মূলত সমালোচনার ক্ষেত্রে দায়িত্বশীল ও সতর্ক শব্দচয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো উদ্দেশ্য নেই। বিশ্ববিদ্যালয়ে যদি কোনো অনিয়ম বা দুর্নীতি ঘটে, সে বিষয়ে শিক্ষার্থীরা সমালোচনা করতে পারবে—এ বিষয়ে কোনো বাধা নেই।

নতুন নিয়ম পুনর্বিবেচনা বা সংস্কারের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে প্রক্টর বলেন, শিক্ষার্থীদের আলোচনা ও প্রতিক্রিয়া প্রশাসন পর্যবেক্ষণ করছে। তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img