Friday, July 31, 2026
30.3 C
Dhaka
No menu items!

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন হয়েছে। প্রায় এক সপ্তাহ পর সরকারি ব্যবস্থাপনায় তাঁর মরদেহ দেশে আনা হয়।

সোমবার বেলা সোয়া তিনটার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজীটেকা (বাঁশতলা) গ্রামে তাঁর লাশ পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের মাতম ছড়িয়ে পড়ে। স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। প্রতিবেশী ও এলাকাবাসী শেষবারের মতো তাঁকে দেখতে বাড়িতে ভিড় করেন।

এর আগে সিলেটের Osmani International Airport-এ মরদেহ গ্রহণ করেন Ariful Haque Chowdhury। পরে তিনি লাশবাহী গাড়ির সঙ্গে নিহতের বাড়িতে যান।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৩৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন সালেহ আহমদ। প্রবাসে তিনি আহমদ আলী নামে পরিচিত ছিলেন এবং পানির ট্যাংকার চালক হিসেবে কাজ করতেন। গত ২৮ ফেব্রুয়ারি ইফতারের পর দুবাইয়ের Ajman শহরে পানি সরবরাহের কাজে বের হলে একটি ক্ষেপণাস্ত্র তাঁর গাড়িতে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে গাজীটেকা গ্রামের শাহী ঈদগাহে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে ৮৫ হাজার টাকা এবং বড়লেখা উপজেলা পরিষদ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। আগামীকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ১ লাখ টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মন্ত্রী Ariful Haque Chowdhury বলেন, ঘটনার পর থেকেই Tarique Rahman বিষয়টি তদারকি করেছেন এবং সরকারের উদ্যোগে মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সালেহ আহমদের এক ছেলে Thalassemia রোগে আক্রান্ত; তার চিকিৎসায় সহায়তা করা হবে। তাঁর স্ত্রী প্রতিবন্ধী হওয়ায় তাঁকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে এবং বড় ছেলের কর্মসংস্থানের ব্যবস্থাও করার চেষ্টা করা হবে।

মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতিতে নিহত চার বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ ইতিমধ্যে দেশে আনা হয়েছে এবং বাকিদেরও দেশে আনার ব্যবস্থা করা হবে। আহতদের চিকিৎসা ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img